22.6 C
Kolkata
Tuesday, March 17, 2026
spot_img

ভোটের বাদ্যি বাজতেই ‘বিবেচনাধীন’ তালিকা নিয়ে বড় ঘোষণা কমিশনের!

কলকাতা: রবিবার পশ্চিমবঙ্গ সহ ৩ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটের সময়সূচী ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার । ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় বাংলায় ভোট। তবে ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হলেও গতকাল পর্যন্ত প্রায় ৫০ লক্ষ নাম ছিল ‘বিবেচনাধীনের’ (Under Adjudication) তালিকায়। তাঁদের নিষ্পত্তি কি ভোটের আগে হবে? জ্ঞানেশ কুমারকে এই প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন, বিচারপতিরা এক একটি নাম ধরে ধরে যাচাই করছেন। যাঁদের নিষ্পত্তি হবে তাঁদের নামের তালিকা প্রকাশিত হতে থাকবে।

নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের ২৪ ঘন্টা পর রাজ্যের ‘বিবেচনাধীন’-দের ভাগ্য নিয়ে বড় ঘোষণা করল রাজ্যের সিইও দফতর। সোমবার সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, আজই বিবেচনাধীনের (Under Adjudication) তালিকায় থাকা ২০ লক্ষ নামের নিষ্পত্তি হবে। অর্থাৎ আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা, জেনে যাবেন ২০ লক্ষ ভোটার।

প্রসঙ্গত, ভোটের ঢাকে কাঠি পড়তেই ভোটার তালিকা থেকে বিবেচনাধীনদের (Under Adjudication) নিষ্পত্তির কাজে গতি এসেছে বলে মনে করা হচ্ছে। কলকাতা হাইকোর্টের তদারকিতে প্রায় ৭০০-র বেশি জুডিশিয়াল অফিসার এই প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত তালিকায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটার বিবেচনাধীন ছিলেন। এর মধ্যে কিছু নামের নিষ্পত্তি হলেও এখনও লক্ষাধিক নাম যাচাই বাকি রয়েছে। চলতি সপ্তাহেই প্রথম ‘সাপ্লিমেন্টারি’ ভোটার তালিকা প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রার্থীতালিকা প্রকাশ শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল

উল্লেখ্য, রবিবার ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হতেই সোমবার থেকেই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী তালিকা প্রকাশ করতে শুরু করেছে। এদিন প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামফ্রন্ট ও বিজেপি। সোমবার ১৯২ ই আসনের প্রার্থীর নাম ঘোষণা করে বাম শিবির। অন্যদিকে, বিজেপি প্রথম দফায় ১৪৪ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। তৃণমূল সূত্রে খবর, প্রার্থী তালিকা প্রস্তুত থাকলেও তা এতদিন প্রকাশ করা হয়নি। মঙ্গলবারই প্রথম ধাপের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে তৃণমূল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন