19 C
Kolkata
Thursday, February 12, 2026
spot_img

হুমায়ুনের পাশে হুমায়ুন? বাবরি মসজিদ নিয়ে আবেগ উপেক্ষা করা যায় না—বললেন তৃণমূল বিধায়ক!

কলকাতা: আগামী ১১ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু হতে চলেছে। তার আগে শনিবার ফের রেজিনগরে সভা করতে চলেছেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রমুখ হুমায়ুন কবির (Humayun Kabir)। সঙ্গে থাকবে আসাউদ্দিন ওয়াইসির AIMIM বা মিমও, বলে দাবী।

পাশাপাশি, ডেবরার তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবিরের সঙ্গেও ফোনে কথা বলেছেন জনতা উন্নয়ন পার্টির প্রমুখ হুমায়ুন কবির। ১১ তারিখ রেজিনগরে যাওয়ার আহ্বান করেছেন তিনি। সাসপেন্ডেড বিধায়কের সঙ্গে কথোপকথনের পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন ডেবরার বিধায়ক হুমায়ুন (TMC MLA Humayun Kabir)।

কি বললেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন?

ভরতপুরের সাস্পেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের (Humayun Kabir) সঙ্গে কথোপকথনের পর ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির (TMC MLA Humayun Kabir) বলেন, “বাবরি মসজিদ নিয়ে মুসলিমদের মনে আদালা আবেগ আছে। যাকে উপেক্ষা করার যায় না।” সেইসঙ্গে, আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে ইঙ্গিত দিয়ে তৃণমূল বিধায়ক বলেন, “মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, দুই দিনাজপুর এবং ভাঙ্গড়েও প্রভাব পড়তে পারে”।

ডেবরার তৃণমূল বিধায়কের এই মন্তব্য নিয়েই শুরু হয়েছে জোড় জল্পনা এবং কটাক্ষ। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, একজনের সঙ্গে দলের কোনও যোগ নেই। অন্যদিকে, বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “কে কার কোলে বসবে তা নিয়ে আমাদের মাথাব্যাথা নেই। বাবরি মসজিদ নিয়েও আমাদের বিন্দুমাত্র আগ্রহ নেই। বাবরি মসজিদ হচ্ছে, রামমন্দিরও হবে”।

সেলিমের পর মিম?

দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। তার আগে একাধিক রাজনৈতিক দলের সঙ্গে সমীকরণ তৈরির চেষ্টা করছেন জনতা উন্নয়ন পার্টির প্রমুখ হুমায়ুন কবির। বুধবার সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে বৈঠকের পর আসাউদ্দিন ওয়াইসির AIMIM বা মিমের সঙ্গেও জোট নিয়ে বৈঠক করেছেন হুমায়ুন কবির।

শুক্রবার মিমের পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কির সঙ্গে কথা বলেন তিনি। বলা বাহুল্য, আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল-বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে রেখেছেন হুমায়ুন কবির (Humayun Kabir)। কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে জোটে যান হুমায়ুন, সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন