32 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

ভোটমুখী বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারে আরও ৫০০ টাকা ! অন্তর্বর্তী বাজেটে বড় ঘোষণা

স্নেহা পাল, কলকাতা: বিধানসভায় বৃহস্পতিবার একাধিক সামাজিক ও আর্থিক ঘোষণার মধ্য দিয়ে শেষ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তৃতীয় অন্তর্বর্তী বাজেট (Interim Budget) পেশ। আসন্ন ভোটের আগে এই বাজেটে জনকল্যাণমূলক প্রকল্পগুলিতেই বিশেষ গুরুত্ব দিল রাজ্য সরকার।

বিধানসভায় রাজ্যের অন্তর্বর্তী বাজেট (Interim Budget) পেশ করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সিভিক ভলান্টিয়ার ও গ্রিন পুলিশের বেতন মাসে ১,০০০ টাকা করে বাড়ানো হয়েছে।

অন্তর্বর্তী বাজেটে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ (lakshmir Bhandar) প্রকল্পে বড় ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পে উপভোক্তাদের মাসিক অনুদান ৫০০ টাকা বাড়ানো হয়েছে, যা ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে মোট ১৫ হাজার কোটি টাকা।

বেকার যুবকদের জন্য নতুন ভাতা প্রকল্প ‘বাংলার যুব সাথী’ চালুর ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ অগস্ট থেকে এই প্রকল্প শুরু হবে। ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক পাশ যুবক-যুবতীরা মাসে ১,৫০০ টাকা করে ভাতা পাবেন। তবে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই সুবিধা মিলবে।

আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ভাতা মাসে ১,০০০ টাকা করে বাড়ানো হয়। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার মৃত্যু হলে তাঁদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও করা হয়। এ জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৮০ কোটি টাকা।

শিল্প ও পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও একাধিক পরিকল্পনার কথা জানানো হয়েছে। রাজ্যে ছয়টি শিল্প ও অর্থনৈতিক করিডর, পাঁচটি নতুন শিল্পপার্ক তৈরি করার কথা জানানো হয়। পাশাপাশি বারুইপুরে একটি ‘কালচারাল সিটি’ গড়ে তোলারও ঘোষণা করা হয়।

স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও সুবিধা বাড়ানো হয়েছে। সব মিলিয়ে ৪ লক্ষ ৬ হাজার কোটি টাকার এই অন্তর্বর্তী বাজেটে সামাজিক প্রকল্প, কর্মসংস্থান ও ভাতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন