25 C
Kolkata
Wednesday, February 18, 2026
spot_img

আজ মায়াপুরে অমিত শাহ: ধর্মীয় সফর না কি কৌশলগত রাজনৈতিক পদক্ষেপ?

কলকাতা: ভোটের আগে ফের রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তবে এবার কোনও জনসভা, কর্মীসভা নয়। দুপুর ২ টো নাগাদ কলকাতা বিমানবন্দরে নেমে হেলিকপ্টারে সোজা গন্তব্য, শ্রী চৈতন্য ধাম মায়াপুর ইস্কন (Mayapur ISCON)। শাহের মায়াপুর সফর নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চর্চা। মায়াপুর ইস্কনে (Mayapur ISCON) আজ প্রায় দেড় ঘন্টার কর্মসূচী করার কথা আছে তাঁর।

ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের ১৫২তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি ইস্কনের শঙ্খভবন, পদ্মভবনে তাঁর যাওয়ার কথা রয়েছে। প্রভুপাদের পায়ে পুষ্পঅর্পণ করে একে একে নরসিংহ পূজন, চৈতন্য মহাপ্রভু ও পঞ্চতন্ত্র পূজন এবং রাধামাধব ও অষ্টসখী পুজোয় অংশ নেবেন। সাধু-সন্তদের সঙ্গে বিশেষ বৈঠকও করতে পারেন অমিত শাহ (Amit Shah)।

ইস্কন চত্বর থেকে কি বার্তা দেবেন শাহ?

জানা গয়েছে, এদিন বুধবার বেলা ৩ টে ২০ নাগাদ অনুষ্ঠান মঞ্চে পৌঁছবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তাঁর আধঘন্টার ভাষণ দেওয়ার কথা আছে। বাংলা ভোটের আগে মায়াপুর ইস্কন থেকে তিনি কি বার্তা দেন, সেদিকেই তাকিয়ে আছে রাজ্যবাসী। প্রশাসনের তরফে নিরাপত্তার কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।

মায়াপুর ও সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাধারণ দর্শনার্থীদের জন্য নির্দিষ্ট সময়সূচি ও নিরাপত্তা বিধি জারি করা হয়েছে। অমিত শাহের এই সফরকে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়া যাই থাকুক, দিনভর কর্মসূচির দিকে নজর থাকবে রাজ্য রাজনীতির মহলে।

প্রসঙ্গত, ২০২৬-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। নতুন বছর শুরু হতেই নরেন্দ্র মোদী-অমিত শাহের পাখির চোখ বঙ্গের বিধানসভা নির্বাচন। আসন্ন ভোটে বাংলার ক্ষমতা দখলের লড়াইয়ে জানুয়ারি মাসেই মালদা, সিঙ্গুরে সভা করে গিয়েছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। তার ঠিক দু-সপ্তাহের মাথায় ৩১ জানুয়ারি উত্তর এবং দক্ষিণবঙ্গে সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রাজ্যের দলীয় নেতৃত্বদের পরামর্শের পাশাপাশি বাংলার মানুষের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি ও পরিকল্পনা জানিয়ে গেছেন মোদী-শাহ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন