29 C
Kolkata
Tuesday, March 24, 2026
spot_img

নন্দীগ্রাম পুনরুদ্ধারে সর্বশক্তি! এক নয়, টানা ৩ সভায় ঝড় তুলতে নামছেন অভিষেক

Aaj India, কলকাতা: নন্দীগ্রামকে (Nandigram) ঘিরে ফের জমে উঠেছে রাজনৈতিক লড়াই। পূর্ব মেদিনীপুরের এই কেন্দ্রকে ঘিরে শাসক-বিরোধী দুই শিবিরই ঝাঁপিয়ে পড়েছে পূর্ণ শক্তিতে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র গড় হিসেবে পরিচিত এই আসনে তাঁরই প্রাক্তন ঘনিষ্ঠ পবিত্র কর (Pabitra Kar)- কে প্রার্থী করে আগেই চমক দিয়েছিল তৃণমূল। এবার সেই আসন দখল করতে মরিয়া শাসকদল, আর সেই লক্ষ্যেই ময়দানে নামছেন অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee)। সূত্রের খবর অনুযায়ী, নন্দীগ্রামে তিন-তিনটি সভার আয়োজন করতে চলেছেন তিনি।

জানা যাচ্ছে, নন্দীগ্রাম (Nandigram) থেকেই পূর্ব মেদিনীপুর জেলায় নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee)। দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করতে চলতি মাসে তিনটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সূচি অনুযায়ী, আগামী ২৫ মার্চ নন্দীগ্রামে একটি কর্মীসভা দিয়ে প্রচারের সূচনা করবেন অভিষেক (Abhishek)। সেখানে দলীয় প্রার্থীর সমর্থনে কর্মীদের প্রয়োজনীয় বার্তা ও কৌশল তুলে ধরবেন তিনি।

এরপর ২৭ মার্চ পাঁশকুড়া পূর্ব কেন্দ্রে একটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এই সভার মূল লক্ষ্য সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়া। আর ৩০ মার্চ কাঁথি সাংগঠনিক জেলায় একটি রুদ্ধদ্বার বৈঠক করবেন তিনি, যেখানে নির্বাচনী রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক মহলের মতে, এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফর ঘিরে ইতিমধ্যেই জেলার তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। অন্যদিকে, ২০২১ সালের নির্বাচনের স্মৃতিও এখনও তাজা। সেবার এই নন্দীগ্রাম থেকেই তৃণমূলের দলনেত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)-কে পরাজিত করেছিলেন শুভেন্দু অধিকারী।

তবে, এবার সমীকরণ কিছুটা আলাদা। একদিকে যেমন অভিজ্ঞ রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব, অন্যদিকে বিজেপির ভরসা শুভেন্দু অধিকারী। পাশাপাশি নন্দীগ্রামে ‘ভূমিপুত্র’ হিসেবে পরিচিত পবিত্র করকে প্রার্থী করে তৃণমূল কৌশলী চাল দিয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

ভোটের আগে জমে উঠছে রাজনৈতিক লড়াই

ফের একবার মুখোমুখি হতে চলেছেন মমতা ব্যানার্জি ও শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে – এইবার শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্র থেকে মমতা ব্যানার্জি-র বিরুদ্ধে প্রার্থী হয়েছেন। পাশাপাশি নিজের শক্ত ঘাঁটি নন্দীগ্রাম থেকেও লড়াই করার পরিকল্পনা রয়েছে তাঁর। রাজনৈতিক মহলের মতে, অভিজ্ঞ ও পোড়খাওয়া নেত্রী মমতা ব্যানার্জিকে টক্কর দিতে বিজেপির দরকার একটি হেভিওয়েট মুখ। আর সেই জায়গায় স্বাভাবিকভাবেই সামনে আসছে শুভেন্দু অধিকারীর নাম। নন্দীগ্রামে তাঁর সংগঠন ও প্রভাব এখনও উল্লেখযোগ্য বলেই মনে করছে গেরুয়া শিবির।

অন্যদিকে, নন্দীগ্রামকে (Nandigram) ঘিরে পাল্টা কৌশল নিয়েছে তৃণমূল। স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ পবিত্র করকে প্রার্থী করে চমক দিয়েছে শাসকদল। একসময় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন তিনি। ফলে এলাকার রাজনৈতিক সমীকরণ ও ভোটের অঙ্ক তাঁর নখদর্পণে – এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

এই পরিস্থিতিতে নন্দীগ্রামে (Nandigram) পবিত্র করকে জেতাতে ময়দানে নেমেছেন তৃণমূলের সেনাপতি অভিষেক ব্যানার্জি। সব মিলিয়ে ভবানীপুর ও নন্দীগ্রাম – দুই কেন্দ্রেই হাইভোল্টেজ লড়াইয়ের ইঙ্গিত মিলছে, যা রাজ্যের নির্বাচনী রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন