29 C
Kolkata
Friday, February 20, 2026
spot_img

ভাঙড়ে AI জাল ভোটার কার্ড ! তালিকা যাচাইয়ে হতভম্ব কমিশন

Aaj India Desk, কলকাতা: ভোটার তালিকা সংশোধন ও যাচাই প্রক্রিয়ায় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বিধানসভা কেন্দ্রে একাধিক গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। তার মধ্যেই উঠে এলো আরেকটি নতুন অভিযোগ।

জান্নাতুল মোল্লা নামে এক ভোটার তার বাবার নাম হিসেবে হাশেম মোল্লাকে উল্লেখ করে এনুমারেশন ফর্ম জমা দেন। বাবার পরিচয়পত্র হিসেবে যে ভোটার কার্ডটি দেওয়া হয়, যাচাইয়ে দেখা যায় সেটি AI দিয়ে তৈরি। কার্ডের ছবির নিচে ‘Google Gemini AI’ এর লোগো দেখা যায় বলে দাবি অভিযোগকারীদের। আরও জানা যায়, কার্ডে উল্লেখিত EPIC নম্বরটি কমিশনের ডাটাবেসে অস্তিত্বহীন। ফলে জমা দেওয়া নথি সম্পূর্ণ ভুয়ো বলে অভিযোগ করা হয়।

রোল অবজারভারের কাছে লিখিত অভিযোগ

এই ঘটনা নিয়ে ভাঙড় ১৪৮ এর রোল অবজারভারের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, পার্ট ২১৬ তে এলডি কেস যাচাইয়ের সময় বিষয়টি সামনে আসে। সংশ্লিষ্ট ভোটার আইডি নম্বর উল্লেখ করে বলা হয়, বিষয়টি নজরে আনা সত্ত্বেও AERO ‘Found OK’ মন্তব্য করেছেন। অভিযোগকারীদের দাবি, এটি প্রযুক্তির অপব্যবহার এবং নির্বাচন ব্যবস্থার জন্য উদ্বেগজনক।

নথি শনাক্তকরণ বড় চ্যালেঞ্জ

কমিশনের এক আধিকারিক অনানুষ্ঠানিকভাবে জানান, AI তৈরি নথি শনাক্ত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। একই সঙ্গে ভাঙড়ে প্রোজেনি ম্যাপিং নিয়ে একাধিক অসঙ্গতির অভিযোগ উঠেছে।

এক ক্ষেত্রে, মাসুমা খাতুন তার বাবার নাম মোক্তার আলি মোল্লা উল্লেখ করেছেন। কমিশনের যাচাইয়ে দেখা যায়, মোক্তার আলির মোট আট সন্তানের নাম তালিকাভুক্ত। অভিযোগ, সন্তানদের জন্মসাল ১৯৭৬, ১৯৮৩, ১৯৮৬, ১৯৮৮, ১৯৮৯, ১৯৯০, ১৯৯২ ও ১৯৯৬ যা নিয়ে বয়স ও ব্যবধানের অসঙ্গতি নিয়ে প্রশ্ন উঠেছে। ক্যানিং টাউনেও অনুরূপ অভিযোগ সামনে এসেছে। শেখ মুসিবর তার বাবার নাম শেখ আবুল উল্লেখ করেছেন। শেখ আবুলের আট সন্তানের নাম তালিকায় রয়েছে। অভিযোগ, তাঁদের জন্মসালে এক বছরের ব্যবধান বা একই বছরে জন্মের উল্লেখ রয়েছে, যা নিয়ে কমিশন প্রশ্ন তুলেছে।

ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

তবে সংশ্লিষ্ট সব ক্ষেত্রে বুথ লেভেল অফিসাররা হলফনামা দিয়ে তথ্য সঠিক বলে জানিয়েছেন। কিছু ক্ষেত্রে AERO ‘Found OK’ মন্তব্য করে অনুমোদনও দিয়েছেন। ফলে ভোটার তালিকার স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে কমিশন কী পদক্ষেপ নেবে, সে দিকেই এখন নজর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন