29 C
Kolkata
Tuesday, March 31, 2026
spot_img

সিঙ্গুরে মোদীর সভার আগে শমীক ভট্টাচার্যের মুখে “শিল্প চাই”!

মালদা: শনিবার হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে মালদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, “মা কালি এবং মা কামাখ্যার ভূমি যুক্ত হল”। মালদার কর্মসূচী সেরে আগামীকাল, রবিবার সিঙ্গুরে যাবেন তিনি। তার আগে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর (Shamik Bhattacharya) মুখে “শিল্প চাই”। তিনি বলেন, “বাংলায় কৃষি এবং শিল্পের ঐক্য চাই। বাংলার যুব সম্প্রদায়ের জন্য কাজ চাই। আমাদের মেধাকে আটকাতে হবে।”

এরপর উত্তরবঙ্গের মানুষের উদ্দেশ্যে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরকন্যা করেছিলেন। কিন্তু মূল বাজেটের মাত্র ৪১% উত্তরবঙ্গের কাছে পৌঁছয়। উত্তরবঙ্গকে পিছিয়ে পড়া বলে এতদিন ভোট নেওয়া হয়েছে। এবার উত্তরবঙ্গে পরিবর্তন আসবে”।

ভোটের আগে সিঙ্গুরে মোদী

২০২৬ বিধানসভা ভোটে ‘সিঙ্গুর স্ক্রিপ্টেই’ মমতাকে হারাতে চাইছে গেরুয়া শিবির। চলতি সপ্তাহেই সিঙ্গুরে নরেন্দ্র মোদীর (Narendra Modi) জনসভার প্রস্তুতি সরেজমিনে গিয়ে “সিঙ্গুরে শিল্প ফিরবে” বলে উল্লেখ করেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সিঙ্গুর থেকে টাটাকে সরানোকে “ভুল” বলে মন্তব্য করেছিলেন সুকান্ত। তিনি বলেছিলেন, “বাংলায় বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরের ওই মাটিতে শিল্প ফেরানো হবে। বিনিয়োগকারীদের সিঙ্গুরে আহ্বান করা হবে”।

মালদায় কি বললেন নরেন্দ্র মোদী?

মালদার জনসভায় বক্তৃতার শুরুতেই “জয় মা কালী” ধ্বনি দেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি বলেন, “২০২৬-এ ক্ষমতায় এসে আসল পরিবর্তন দেখাবে বিজেপি। বাংলাকে পাল্টানো দরকার। মালদা থেকেই আসল পরিবর্তন দেখতে পাচ্ছি।” “এখানকার সরকার নির্মম। কেন্দ্র সরকারের কাছ থেকে আসা টাকা লুট করে তৃণমূলের লোকেরা। ওরা আমার বাংলার ভাইবোনদের শত্রু!”, বলেন মোদী।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন