25 C
Kolkata
Wednesday, March 18, 2026
spot_img

বহরমপুরে স্বমহিমায় অধীর: প্রার্থী তালিকায় নাম ঘোষণা শুধু সময়ের অপেক্ষা?

বহরমপুর: বহরমপুরে ফের সক্রিয় হয়ে উঠেছেন অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জোর জল্পনা, প্রার্থী তালিকায় তাঁর নাম ঘোষণা এখন শুধুই সময়ের অপেক্ষা। মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্র দীর্ঘদিন ধরেই অধীরের ‘গড়’ হিসেবে পরিচিত ছিল। কিন্তু ২০২৪-এ তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে হেরে সেই দুর্গ হাতছাড়া হয়ে যায় অধীরের (Adhir Ranjan Chowdhury)।

এবার প্রায় ৩ দশক পর বহরম্পুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে দেখা যেতে পারে তাঁকে। লোকসভা নির্বাচনে হারের পর থেকেই স্থানীয় সংগঠন, কর্মী-সমর্থকদের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ এবং ধারাবাহিক রাজনৈতিক উপস্থিতি তাঁকে এই অঞ্চলে নতুন করে প্রভাবশালী করে তুলেছে। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকেই মিছিল করতে শুরু করেছেন তিনি।

ইতিমধ্যেই বহরমপুরে তাঁর নামে দেওয়াল লিখনও শুরু হয়ে গিয়েছে। সাম্প্রতিক সময়ে একাধিক কর্মসূচি, জনসংযোগ এবং দলীয় বৈঠকে সক্রিয় অংশগ্রহণ সেই বার্তাই আরও স্পষ্ট করেছে। ১৯৯৬ এর পর ২০২৬-এ বিধানসভা ভোটে নামছেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বহরমপুরে বিরোধীদের চ্যালেঞ্জ থাকলেও অধীরের (Adhir Ranjan Chowdhury) ব্যক্তিগত প্রভাব এবং সংগঠন দক্ষতা তাঁকে এগিয়ে রাখছে। ফলে প্রার্থী তালিকা ঘোষণার আগে থেকেই তাঁর নাম প্রায় নিশ্চিত বলেই মনে করছেন অনেকেই।

অন্যদিকে, কংগ্রেস শিবিরের অন্দরেও প্রস্তুতি তুঙ্গে। সম্ভাব্য প্রার্থী হিসেবে অধীরের (Adhir Ranjan Chowdhury) নাম সামনে রেখে ইতিমধ্যেই নির্বাচনী কৌশল সাজাতে শুরু করেছে জেলা নেতৃত্ব। কর্মীদের মধ্যেও উৎসাহ চোখে পড়ার মতো।

সব মিলিয়ে, বহরমপুর কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এখন নজর শুধু আনুষ্ঠানিক ঘোষণার দিকে, কবে প্রার্থী তালিকায় সিলমোহর পড়ে অধীর রঞ্জন চৌধুরী-র নামের ওপর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন