23 C
Kolkata
Thursday, February 12, 2026
spot_img

কোর্টের নির্দেশ সত্ত্বেও অনুপস্থিত অভিযুক্ত : থমকে বেলডাঙা মামলা

স্নেহা পাল, মুর্শিদাবাদ : জানুয়ারিতে ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের রহস্যজনক মৃত্যুর খবর ঘিরে বেলডাঙায় অশান্তি ছড়ায়। সেই ঘটনার তদন্তভার এখন কেন্দ্রীয় সংস্থার হাতে। পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চও স্পষ্ট নির্দেশ দেয়, বেলডাঙা মামলার তদন্ত করবে NIA-ই।

দ্বিতীয়বার অনুপস্থিত অভিযুক্ত

এর আগেও কোর্টে অভিযুক্তদের নিয়ে আসা হয়নি। তা নিয়ে সুপ্রিম কোর্টে অভিযোগ করে NIA। বুধবার সুপ্রিম কোর্ট থেকে অভিযুক্তদের হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও সেই মামলার বিচারপ্রক্রিয়ায় ফের বাধা তৈরি হয়।

সূত্র অনুযায়ী, পুলিশি এসকর্ট না থাকায় বৃহস্পতিবারও বহরমপুর জেল থেকে ৩৬ জন অভিযুক্তকে কলকাতার NIA বিশেষ আদালতে তোলা সম্ভব হয়নি। এই নিয়ে দ্বিতীয়বার অভিযুক্তদের কোর্টে আনা যায়নি।

পরীক্ষার কারণে এসকর্টের অভাব

মুর্শিদাবাদ জেলা পুলিশ জেল কর্তৃপক্ষকে একটি ‘রেডিওগ্রাম’ বার্তায় জানায়, বৃহস্পতিবার থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় পুলিশের ঘাটতি রয়েছে। সেই কারণেই এসকর্ট দেওয়া সম্ভব হয়নি।

ভার্চুয়াল হাজিরার আবেদন

এরপর বহরমপুর জেল কর্তৃপক্ষ অভিযুক্তদের ভার্চুয়ালি আদালতে হাজির করার অনুমতির আবেদন জানায়। তবে বিষয়টি নিয়ে আদালত এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

ফের প্রশ্নের মুখে রাজ্য

অভিযোগ উঠছে, অভিযুক্তদের আদালতে হাজির না করানোর ঘটনায় রাজ্য প্রশাসন আবারও NIA-র তদন্তে সহযোগিতা করছে না। বহরমপুর জেল থেকে ‘হাই রিস্ক প্রিজনার’ হিসেবে চিহ্নিত অভিযুক্তদের আদালতে পাঠাতে জেলা পুলিশের পক্ষ থেকে এসকর্ট দেওয়া হয়নি বলেই দাবি NIA এর। এই ঘটনায় মামলার অগ্রগতি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন