35 C
Kolkata
Friday, March 27, 2026
spot_img

বাকি প্রায় ৩৬ লক্ষ আবেদন ! আজই প্রকাশিত হতে পারে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা ?

Aaj India Desk, কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ কে সামনে রেখে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় এর আগেই সোমবার মধ্যরাতে প্রকাশিত হয় প্রথম সম্পূরক তালিকা (Supplementary list) । এবার দ্বিতীয় সম্পূরক তালিকা নিয়ে বাড়ছে উদ্বেগ।

কবে প্রকাশ দ্বিতীয় তালিকা?

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রথম সম্পূরক তালিকা প্রকাশের পর দ্রুতগতিতে বাকি আবেদনগুলি নিষ্পত্তির কাজ চলছে। প্রথম তালিকার পর থেকে ধারাবাহিকভাবে সংখ্যা বাড়ছে। বুধবার পর্যন্ত ৩২ লক্ষ এবং বৃহস্পতিবার তা বেড়ে ৩৬ লক্ষে পৌঁছেছে। ফলে বিশেষ সংশোধন (SIR) প্রক্রিয়ায় দ্বিতীয় সম্পূরক তালিকা শুক্রবার বা শনিবার প্রকাশ হতে পারে বলেই জানিয়েছে নির্বাচন কমিশন।

দ্বিতীয় সম্পূরক তালিকা (Supplementary list) আদালতের ই-স্বাক্ষর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যেই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। তবে কিছু ক্ষেত্রে প্রযুক্তিগত সমস্যা এবং বিভিন্ন বুথ থেকে তথ্য না আসার কারণে দেরি হচ্ছে বলে স্বীকার করেছেন কমিশনের এক শীর্ষ আধিকারিক।

তালিকায় নাম না থাকলে কী করবেন ? 

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যাদের নাম তালিকা (Supplementary list) থেকে বাদ পড়বে, তাদের জন্য আপিলের সুযোগ রাখা হয়েছে। প্রথম তালিকার ক্ষেত্রে আপিলের শেষ তারিখ ৬ এপ্রিল। দ্বিতীয় তালিকার ক্ষেত্রে এই সময়সীমা ১১ এপ্রিল পর্যন্ত থাকবে।

ট্রাইব্যুনাল গঠনে অনিশ্চয়তা

আপিল প্রক্রিয়া পরিচালনার জন্য ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হলেও এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। রাজ্য সরকার চারটি সম্ভাব্য স্থানের প্রস্তাব দিলেও কলকাতা হাইকোর্ট নিউ টাউনের জুডিশিয়াল অ্যাকাডেমিকে সম্ভাব্য স্থান হিসেবে সুপারিশ করেছে। খুব শিগগিরই রেজিস্ট্রার জেনারেল ও সিইও ওই স্থান পরিদর্শন করবেন। ট্রাইব্যুনাল চালুর সময়সূচি এখনও স্পষ্ট না হওয়ায় অনিশ্চয়তা তৈরি হয়েছে।

উল্লেখ্য, SIR প্রক্রিয়ার প্রাথমিক পর্যায়ে প্রায় ৫৮ লক্ষ নাম মুছে দেওয়া হয়েছিল মৃত্যু, স্থানান্তর, ডুপ্লিকেশন ও অজানা কারণে। ফলে মোট ভোটারের সংখ্যা ৭.৬৬ কোটি থেকে কমে দাঁড়ায় ৭.০৮ কোটিতে। পরে ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত সংশোধিত তালিকায় তা আরও কমে প্রায় ৭.০৪ কোটিতে নেমে আসে, যেখানে ৬০ লক্ষের বেশি নাম বিচারাধীন হিসেবে রাখা হয়। ফলে আসন্ন নির্বাচনে ভোটারদের উপস্থিতি নিয়ে বিশেষ চিন্তিত রাজনৈতিক মহল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন