20 C
Kolkata
Saturday, March 21, 2026
spot_img

গ্যাস সংকটে টক-ঝাল সারপ্রাইজ! মিড-ডে-মিলে মিলছে ফুচকা!

উত্তরপাড়া: মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বাণিজ্যিক গ্যাসে টান (Gas Crisis)। মাথায় হাত ছোট-বড় রেস্তোরাঁ থেকে শুরু করে অঙ্গনওয়ারি, প্রাথমিক-হাইস্কুল কর্তৃপক্ষদের। বাণিজ্যিক গ্যাসের অভাবে ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে দেশের একাধিক হোটেল, রেস্তোরাঁ। একাধিক স্কুলে বন্ধ হয়ে গিয়েছে মিড-ডে-মিল। এমনকি গ্যাসের সংকটে ভোগ বিতরণও বন্ধ করতে বাধ্য হয়েছে বেশ কিছু মন্দির কর্তৃপক্ষ। তবে জ্বালানি সংকটে (Gas Crisis) ত্রাহি ত্রাহি রব থাকলেও মুখে হাঁসি ফুটল উত্তরপাড়ার ভদ্রকালী হাইস্কুলের পড়ুয়াদের।

মিড-ডে-মিলে ফুচকা! আনন্দে আত্মহারা পড়ুয়ারা

ছোট থেকে বড়, ফুচকা পছন্দ করেন না, এমন মানুষ মেলা ভার। আর স্কুলের বাইরের চাট, চটপটি, ফুচকার প্রতি তো আলাদাই ভালোবাসা থাকে পড়ুয়াদের। কিন্তু অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাদের নিষেধাজ্ঞার জেরে অনেকেই স্কুলের গেটের বাইরের ফুচকা খেটে পারে না। কিন্তু যদি স্কুলের তরফেই ফুচকা খাওয়ার ঢালাও ব্যবস্থা করা হয়? তাহলে তো সোনায় সোহাগা!

জানা গিয়েছে, উত্তরপাড়ার ভদ্রকালী হাইস্কুলে গ্যাস সংকটের (Gas Crisis) জন্য পড়ুয়াদের মিড-ডে-মিলে ফুচকা খাওয়ানোর ব্যবস্থা করা হয়। সমাজমাধ্যমে স্কুলেরই এক শিক্ষিকা সেই ঘটনার ভিডিও পোস্ট করেন। যা মুহূর্তেই ভাইরাল হয়। শিক্ষিকা জানান, গ্যাসের সংকট থাকায় বাচ্চাদের জন্য ফুচকার আয়োজন করা হয়েছিল। তাঁরা এত খুশি হয়ে খাচ্ছিল, আমি সেই কারণে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করি। তবে এখন গ্যাসের সমস্যা মিটে গিয়েছে এবং আগের মতই পড়ুয়াদের মিড-ডে-মিল খাওয়ানো হবে বলে জানান তিনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন