21.5 C
Kolkata
Sunday, March 1, 2026
spot_img

ভোটের ময়দানে নামের লড়াই, ১ কোটির ভাগ্য এখন ‘আন্ডার অ্যাডজুডিকেশন’

Aaj India Desk, কলকাতা : দীর্ঘ প্রতীক্ষার পর শেষ পর্যন্ত শনিবার পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা যাচ্ছে, খসড়া তালিকা থেকে ৫৮ লক্ষ নাম বাদ পড়ার পর চূড়ান্ত তালিকায় আরও প্রায় ৭ লক্ষ ভোটারের নাম ‘Deleted’ হিসেবে চিহ্নিত হয়েছে। ফলে মোট বাদ পড়া ভোটারের সংখ্যা ৬৫ লক্ষ ছাড়িয়েছে। পাশাপাশি ৬০ লক্ষ ৬ হাজার ভোটারের নামের পাশে ‘Under Adjudication’ লেখা থাকছে, যাদের নথি বিচারাধীন। ফলে রাজ্যে প্রায় ১ কোটিরও বেশি মানুষের ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিভিন্ন জেলার তালিকা ধাপে ধাপে প্রকাশ করা হচ্ছে। বিচারাধীন ভোটারদের নথি বিচারিক আধিকারিকরা পরীক্ষা করে সিদ্ধান্ত নেবেন। নিষ্পত্তি হওয়া আবেদনগুলি পরে পৃথক পরিপূরক তালিকা হিসেবে মূল তালিকায় যুক্ত হবে।

জেলা ভিত্তিক পরিসংখ্যান বলছে, উত্তর ২৪ পরগনায় ৫ লক্ষ ৯০ হাজার, দক্ষিণ ২৪ পরগনায় ৫ লক্ষ ২০ হাজার ভোটারের নিষ্পত্তি এখনও বাকি। পশ্চিম মেদিনীপুরে ১ লক্ষ, পূর্ব মেদিনীপুরে ৮০ হাজার, উত্তর কলকাতায় ৬০ হাজার এবং দক্ষিণ কলকাতায় ৭৮ হাজার ভোটারের বিষয় বিচারাধীন। সর্বাধিক অনিষ্পত্তিকৃত ভোটার রয়েছে মুর্শিদাবাদে, প্রায় ১০ লক্ষ ভোটারের নামের পাশে রয়েছে ‘Under Adjudication’ এর চিহ্ন।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকায় মোট ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ জনের নাম ছিল। সেখান থেকে ৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়ে। ২৭ ডিসেম্বর থেকে ‘আনম্যাপড’ ও ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ তালিকাভুক্ত ভোটারদের শুনানি শুরু হয়। ১৪ ফেব্রুয়ারি ছিল শুনানির শেষ দিন। কমিশন সূত্রে জানা গেছে, ওই দিন পর্যন্ত প্রায় ৪ লক্ষ ৯৮ হাজার ভোটার শুনানিতে হাজির হননি।

চূড়ান্ত তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই একাধিক জেলায় প্রতিবাদ শুরু হয়েছে। অভিযোগ উঠছে, নিয়মিত ভোট দেওয়া সত্ত্বেও এবং প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও নাম বাদ পড়েছে। ‘Under Adjudication’ এ থাকা ও বাদ পড়া ভোটারদের একাংশ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের SIR ভোটার তালিকা নিয়ে তৈরি হওয়া এই পরিস্থিতি রাজ্যের নির্বাচনী প্রক্রিয়াকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন