21.2 C
Kolkata
Wednesday, March 4, 2026
spot_img

ঝুলে থাকা ৬০ লক্ষ নামের নিষ্পত্তি: রাজ্যে আসছেন ২০০ বিচারক

Aaj India Desk, কলকাতা : রাজ্যে SIR শেষে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় প্রায় ৫৬ লক্ষ নাম বাদ পড়েছে। সাথে প্রায় ৬০ লক্ষ আবেদন এখনও বিচারাধীন (Pending Names)। এই বিপুল সংখ্যক অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতে উদ্যোগী হয়েছে কলকাতা হাই কোর্ট। পরিস্থিতি খতিয়ে দেখতে প্রধান বিচারপতি সুজয় পাল ভার্চুয়াল বৈঠক করেন এবং নির্বাচন কমিশনকে একাধিক নির্দেশ দেন।

দ্রুত নিষ্পত্তির জন্য অতিরিক্ত বিচারক

হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, বিচারাধীন প্রায় ৬০ লক্ষ নামের (Pending Names) নিষ্পত্তি বর্তমান পরিকাঠামোয় অত্যন্ত সময়সাপেক্ষ। সেই কারণে বিচারকের সংখ্যা বাড়ানোই একমাত্র উপায় বলে মত আদালতের। নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে, ওড়িশা হাই কোর্ট ও ঝাড়খণ্ড হাই কোর্ট থেকে ১০০ জন করে মোট ২০০ বিচারক আনা হবে। তাঁরা SIR সংক্রান্ত শুনানি ও নথি যাচাইয়ের কাজে যুক্ত থাকবেন।

অবকাঠামো ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন

তবে এত সংখ্যক বিচারকের থাকার ব্যবস্থা, নিরাপত্তা, যাতায়াত ও সহায়ক কর্মী নিয়োগ বিষয় নিয়ে স্পষ্ট পরিকল্পনা এখনও প্রকাশ পায়নি। প্রধান বিচারপতি নির্বাচন কমিশনকে অবিলম্বে বিস্তারিত রূপরেখা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে অন্য রাজ্য থেকে আসা বিচারকদের আবাসন ও খাদ্যব্যবস্থা সম্পর্কে দ্রুত জানাতে বলা হয়েছে।

উৎসবের মাঝেও কাজের গতি

দোল ও হোলির ছুটি থাকলেও কাজের গতি শ্লথ করতে নারাজ হাইকোর্ট। রেজিস্ট্রার জেনারেল দায়িত্বপ্রাপ্ত বিচারকদের কর্মস্থল না ছাড়ার নির্দেশ দিয়েছেন। আদালতের লক্ষ্য, নির্ধারিত সময়ের মধ্যে ঝুলে থাকা আবেদনগুলির দ্রুত নিষ্পত্তি করা। (Pending Names)

সোমবারের বৈঠকে প্রধান বিচারপতির পাশাপাশি বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি তপোব্রত চক্রবর্তী উপস্থিত ছিলেন। বিভিন্ন জেলার জেলা বিচারক, জেলাশাসক, পুলিশ সুপার এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিরাও ভার্চুয়াল আলোচনায় অংশ নেন। ভোটার তালিকা সংশোধনকে ঘিরে সময়সীমা ও প্রশাসনিক সক্ষমতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে অতিরিক্ত বিচারক নিয়োগ ও প্রশাসনিক প্রস্তুতি কত দ্রুত চূড়ান্ত হয়, সেটাই এখন মূল বিষয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন