Aaj India Desk,নয়াদিল্লি: AI ইমপ্যাক্ট সামিটে ( AI Impact Summit ) শার্টলেস বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার হওয়া উদয়ভানু চিব (Uday Bhanu Chib) কে মধ্যরাতে জামিন দিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। গভীর রাত পর্যন্ত শুনানির পর আদালত তাঁর জামিন মঞ্জুর করে।
সম্প্রতি আয়োজিত AI ইমপ্যাক্ট সামিটে (AI Impact Summit) – এর সময় শার্ট খুলে বিক্ষোভ প্রদর্শন করেন ভারতীয় যুব কংগ্রেস (Indian Youth Congress) -এর সভাপতি উদয়ভানু চিব এবং অন্যান্য কর্মীরা কেন্দ্রীয় সরকারের নীতি ও আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি নিয়ে আপত্তি জানাতেই এই প্রতিবাদ এমন টাই দাবি বিক্ষোভকারীদের ।
ঘটনার পর দিল্লি পুলিশ চিবকে (Uday Bhanu Chib) গ্রেপ্তার করে, এবং পরে আদালতে পেশ করে। পুলিশ হেফাজতের আবেদন জানানো হলেও আদালত তা খারিজ করে দেন। শেষ পর্যন্ত ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হয়। সূত্রের খবর, নির্দিষ্ট অঙ্কের বন্ডে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে এবং তদন্তে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, কংগ্রেস শিবির এই ঘটনাকে ‘গণতান্ত্রিক অধিকারের অংশ’ বলে দাবি করেছে। ভারতীয় জাতীয় কংগ্রেস (Indian National Congress) -এর নেতাদের বক্তব্য, শান্তিপূর্ণ প্রতিবাদ দমন করতেই এই গ্রেপ্তার। অন্যদিকে , ভারতীয় জনতা পার্টি শার্টলেস বিক্ষোভকে ‘অশোভন’ ও ‘আন্তর্জাতিক’ মঞ্চে দেশের ভাবমূর্তি ক্ষুন্নকারি বলে সমালোচনা করেছে।
সামিট চলাকালীন নিরাপত্তা বলয়ের মধ্যেই এই বিক্ষোভ হওয়ায় প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়েও। তদন্ত এখনও চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে, এবং আগামী দিনে এই মামলার অগ্রগতি কী হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


