22 C
Kolkata
Saturday, February 14, 2026
spot_img

মেয়াদ বাড়িয়েও সাড়া নেই! SIR শুনানিতে অনুপস্থিত ৫ লক্ষের বেশি ভোটার

কলকাতা: ৭ দিন সময় বাড়িয়েও SIR শুনানিতে (SIR hearing) হাজিরা দিলেন না প্রায় ৫ লক্ষেরও বেশি ভোটার। ৫০ দিন পর শনিবার শেষ হল পশ্চিমবঙ্গের SIR শুনানি প্রক্রিয়া। কিন্তু কলকাতা সহ একাধিক জেলায় শেষ দিনেও শুনানি (SIR hearing) কেন্দ্রে হাজির হলেন না লক্ষাধিক ভোটার।

কমিশন সূত্রে খবর, এদিন দুপুর ২ টো পর্যন্ত উত্তর ২৪ পরগণায় প্রায় ১ লক্ষ ৩৮ হাজার ভোটার শুনানিতে আসেননি। কালিম্পং-এ অনুপস্থিতির সংখ্যা ৪৪০ জন বলে জানা গিয়েছে। কলকাতার উত্তর ও দক্ষিণ মিলিয়েও হাজিরা দেননি প্রায় ২২০০০ ভোটার। কমিশন জানিয়েছে শনিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৪ লক্ষ ৯৮ হাজার ভোটারের নাম চূড়ান্ত তালিকা (Final Voter List) থেকে বাদ যেতে চলেছে।

পাশাপাশি অযোগ্য ভোটার হিসেবে চিহ্নিত প্রায় ১ লক্ষ ৬৩ হাজার ভোটার। মোটের উপর নাম বাদ যেতে পারে প্রায় ৬ লক্ষ ৬১ হাজার ভোটারের নাম। উল্লেখ্য, চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List) প্রকাশের তারিখ ১৪ ফেব্রুয়ারির পরিবর্তে ২৮ ফেব্রুয়ারি করা হয়েছে।

কি জানালেন মনোজ কুমার আগরওয়াল ?

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজকুমার আগরওয়াল (Manoj Kumar Agarwal) জানিয়েছেন, তাঁর কাছে শুনানিতে (SIR hearing) অংশগ্রহণ না করা মোট ভোটারের সংখ্যা তাঁর কাছে নেই। তবে যাঁদের নাম খসড়া ভোটার তালিকায় থাকলেও চূড়ান্ত তালিকায় নেই, তাঁরা ফের আবেদন করতে পারবেন। “এটি শেষও নয়, শুরুও নয়। চূড়ান্ত ভোটার তালিকা হওয়ার পরেও যোগ-বিয়োগ চলতে থাকবে”, বলে জানান তিনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন