26 C
Kolkata
Friday, February 20, 2026
spot_img

লর্ডসে ‘দাদা’র দাপট ফের! মার্চে ক্যামেরার ক্রিজে রাজকুমারের ব্যাটিং শুরু

Aaj India desk, কলকাতা: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় এবার বড় পর্দায়। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly)-র জীবনের উপর নির্মিত বায়োপিকের শুটিং শুরু হতে চলেছে আগামী মার্চে। মুখ্য ভূমিকায় রয়েছেন রাজকুমার রাও(Rajkkumar Rao)। নির্মাতারা জানাচ্ছেন, ছবির গুরুত্বপূর্ণ অংশের শুটিং হবে ক্রিকেটের দুই ঐতিহাসিক মঞ্চ— লর্ড ক্রিকেট গ্রাউন্ড ইডেন গার্ডেন-এ।

সূত্রের খবর, গাঙ্গুলির (Sourav Ganguly) ক্রিকেট জীবনের একাধিক নির্ধারণী মুহূর্ত বাস্তব লোকেশনেই পুনর্নির্মাণ করতে চান নির্মাতারা। বিশেষ করে লর্ডস, যাকে ‘মক্কা অফ ক্রিকেট’ বলা হয়, গাঙ্গুলির(Sourav Ganguly) কেরিয়ারে ঐতিহাসিক গুরুত্ব বহন করে। সেই কারণেই বাস্তব মাঠেই ক্যামেরা বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

অন্য দিকে ছবিটি পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে প্রযোজনায় রয়েছেন লাভ রঞ্জন এবং অঙ্কুর গার্গ। প্রযোজনা সংস্থা লাভ ফিল্ম সূত্রে জানা গিয়েছে, বড় মাপের ক্যানভাসে এই বায়োপিক নির্মাণের পরিকল্পনা রয়েছে। কলকাতা, মুম্বই ও লন্ডন— একাধিক শহরে চলবে শুটিং!

অভিনেতা রাজকুমার রাও(Rajkumar Rao) ইতিমধ্যেই চরিত্রের প্রস্তুতি শুরু করেছেন। জানা গিয়েছে, গাঙ্গুলির(Sourav Ganguly) ব্যাটিং ভঙ্গি ও মাঠের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে তাঁকে নিবিড় ক্রিকেট প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হবে। ছবিতে তুলে ধরা হবে গাঙ্গুলির(Sourav Ganguly) মাঠের লড়াই, নেতৃত্বের ছাপ এবং ভারতীয় ক্রিকেটে তাঁর দীর্ঘস্থায়ী প্রভাব দেখা যাবে!

তাই সব মিলিয়ে বলা যায় ঐতিহাসিক ক্রিকেট ভেন্যু এবং শক্তিশালী সৃজনশীল দলের সমন্বয়ে সৌরভ গাঙ্গুলির(Sourav Ganguly) বায়োপিক ইতিমধ্যেই ক্রীড়াপ্রেমীদের মধ্যে বাড়তি প্রত্যাশা তৈরি করেছে। মার্চে শুটিং শুরু হলে প্রকল্পটি নতুন গতি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন