30 C
Kolkata
Wednesday, April 8, 2026
spot_img

মনোনয়ন জমায় দুই স্টাইল—শুভেন্দুর রথে ছিলেন অমিত শাহ, পায়ে হেঁটে শক্তি দেখালেন মমতা!

কলকাতা: বেজে গিয়েছে বঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা। বাংলার শাসনক্ষমতা নিজেদের হাতে নিতে শক্তি প্রদর্শন করছে শাসক-বিরোধী। শুভেন্দুর পর মনোনয়ন জমা দিলেন মমতা (Mamata Banerjee)। রবিবারেই মনোনয়ন পত্র জমা দিয়েছেন নন্দীগ্রাম ও ভবানীপুরে ডবল আসনে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ভবানীপুরে জনসভার পর রোড শো করে সার্ভে বিল্ডিং-এ মনোনয়ন পত্র জমা করেন শুভেন্দু। তাঁর গাড়িতে পাশে ছিলেন খোদ স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বিরাট জনস্রোতকে সঙ্গে নিয়ে আলিপুর সার্ভে বিল্ডিং-এ গত ২ এপ্রিল মনোনয়ন জমা করেন শুভেন্দু।

বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন জমায় ধরা পড়ল ঠিক উল্টো চিত্র। কোনও যানবাহন নয়, পদযাত্রা করেই কালীঘাট থেকে আলিপুর সার্ভে বিল্ডিং-এ পৌঁছন মমতা। এদিন সকাল সাড়ে ১০ টা নাগাদ কালীঘাট থেকে মিছিল শুরু হয়। মমতার (Mamata Banerjee) পাশে ছিলেন কন্যাসহ সস্ত্রীক ফিরহাদ হাকিম, দলের কাউন্সিলর এবং স্থানীয় নেতা-কর্মীরা।

তৃণমূল অনুগামীরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় একাই একশো। মনোনয়ন জমা করার জন্য বাইরে থেকে কাউকে আনানোর প্রয়োজন নেই। সাধারণ মানুষই তাঁর ভরসা, বল। মিছিল থেকে স্লোগান ওঠে ‘জয় বাংলা’। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “আমার ধর্ম-কর্ম-বর্ণ-আন্দোলন সব ভবানীপুরে। ছোটবেলা থেকে এখানে থাকি। বছরের ৩৬৫ দিন এখানেই থাকি। ভবানীপুরের মানুষকে আমার প্রণাম। ২৯৪ আসনেই জোড়াফুল প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন জানাচ্ছি। সরকার আমরাই গড়ব”।

আগেই ইঙ্গিত মিলেছিল, ভবানীপুর কেন্দ্রের ‘কসমোপলিটান’ বা বহুত্ববাদী চরিত্রকে তুলে ধরতেই মনোনয়নপত্রের প্রস্তাবকদের তালিকায় থাকবে ভিন্ন ধর্ম, ভাষা ও সম্প্রদায়ের প্রতিনিধিত্ব। সেই ছবি-ই ধরা পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মনোনয়নপত্রে। প্রস্তাবক হিসেবে সই করেছেন কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম-এর স্ত্রী ইসমত (রুবি) হাকিম, তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা অভিনেত্রী কোয়েল মল্লিক-এর স্বামী নিসপাল সিংহ রানে, ৭১ নম্বর ওয়ার্ডের তৃণমূল ব্লক সভাপতি বাবলু সিংহ এবং ভবানীপুর এডুকেশন সোসাইটির মীরজ শাহ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন