27 C
Kolkata
Friday, April 10, 2026
spot_img

একই দলে দু’টি নমিনেশন! শেষমেশ কার নাম উঠল তালিকায়?

Aaj India Desk, নদিয়া: নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভায় স্ক্রুটিনি পর্বেই বড়সড় মোড় নিল তৃণমূলের (TMC) প্রার্থী নির্বাচন। আইনি জটিলতার জেরে বাতিল হয়ে গেল দলের ঘোষিত প্রার্থী অভিনব ভট্টাচার্য (Abhinav Bhattacharya)-এর মনোনয়ন। এরপরই সাংবাদিক সম্মেলন করে নতুন প্রার্থী হিসেবে সোমনাথ দত্ত (Somnath Dutta)-এর নাম ঘোষণা করেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)।

জানা গিয়েছে, গত ১৮ মার্চ তৃণমূলে যোগ দেন অভিনব ভট্টাচার্য। দলে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। তারপর থেকেই জোরকদমে শুরু হয় প্রচার, দিনরাত এক করে প্রচারে নেমে পড়েন তিনি। ৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমাও দেন। তবে হঠাৎ করেই ৯ এপ্রিল পরিস্থিতি নাটকীয় মোড় নেয়।

একই দলের তরফে মনোনয়ন জমা পড়ার পরেও আরও একটি নমিনেশন জমা দেওয়ার ঘটনা সামনে আসে। যদিও দ্বিতীয় মনোনয়নটি নির্দল প্রার্থী হিসেবে জমা পড়ে, কিন্তু তা ঘিরেই তৈরি হয় জটিলতা। অবশেষে শুক্রবার, ১০ এপ্রিল ত্রুটির কারণে বাতিল হয়ে যায় অভিনব ভট্টাচার্যের প্রার্থীপদ। পরবর্তীতে প্রকাশিত নতুন তালিকায় কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের জন্য সোমনাথ দত্তের নাম অন্তর্ভুক্ত হয়।

প্রার্থীপদ বাতিলের পরপরই সাংবাদিকদের মুখোমুখি হন মহুয়া মৈত্র। তিনি জানান, অভিনব ভট্টাচার্যের নাম বাদ দিয়ে দলের তরফে নতুন প্রার্থী হিসেবে সোমনাথ দত্তকে বেছে নেওয়া হয়েছে। অন্যদিকে, সোমনাথ দত্ত জানান, “দলের সিদ্ধান্ত মেনে নিয়েই আমি প্রচারে নামব এবং বিপুল ভোটে জয় নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন