29 C
Kolkata
Wednesday, April 8, 2026
spot_img

করদাতাদের টাকায় ন্যায়ের দমন! RG Kar কান্ডের মামলা ঠেকাতে ‘ব্যয়ের’ চাঞ্চল্যকর অভিযোগ!

কলকাতা: ভোটের মুখে আর জি কর কান্ডের (RG Kar Case) তদন্ত নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ। তৃণমূল সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলে সমাজমাধ্যমে পোস্ট বিজেপির। বিজেপির আইটি সেলের ইনচার্জ অমিত মালব্য (Amit Malviya) এক্সের পোস্টে দাবী করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বাধীন সরকার আর জি করে (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ, খুনের ঘটনায় ন্যায় প্রতিষ্ঠার বদলে করদাতাদের অর্থ ব্যবহার করে মামলায় নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করেছে।

তাঁর অভিযোগ, তদন্ত প্রক্রিয়ায় একাধিক গলদ ছিল এবং ঘটনাটির শুরু থেকেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এরপর মালব্যর চাঞ্চল্যকর দাবী, একটি সরকারি মেমো অনুযায়ী, এই মামলার সঙ্গে যুক্ত আইনি প্রক্রিয়ায় রাজ্যের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী কপিল সিবল-কে নিয়োগ করা হয়। তিনি জানান, বিভিন্ন তারিখে মোট প্রায় ১.৩০ কোটিরও বেশি অর্থ ব্যয় হয়েছে আইনি খাতে।

X Link: https://x.com/amitmalviya/status/2041811455037829542

মালব্য লেখেন, “করদাতার টাকা থেকে ব্যয়:

২০.০৮.২০২৪ — ২০ লাখ
০৯.০৯.২০২৪ — ২৫ লাখ
১৭.০৯.২০২৪— ২০ লাখ
.১৫.১০.২০২৪ — ২০লাখ
৭.১১.২০২৪— ২০ লাখ ব্যয় হয়েছে সিব্বলের পাঁচটি উপস্থিতির জন্য।”

“পশ্চিমবঙ্গের মানুষ জানার অধিকার রাখে, করদাতার কত টাকা এমন ভয়ঙ্কর অপরাধের অভিযুক্তদের রক্ষা করতে ব্যয় হয়েছে?” লেখেন অমিত মালব্য (Amit Malviya)। “আপনার টাকাকে আপনারই কণ্ঠের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে”, লেখেন তিনি। তবে এই অভিযোগগুলির প্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি। প্রশাসনের তরফে আগেও জানানো হয়েছে যে, সংবেদনশীল মামলায় আইনি প্রতিনিধিত্ব নিশ্চিত করা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে এবং সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়।

ভোটের মুখে এই পোস্ট নিয়ে ইতিমধ্যেই রাজ্যজুড়ে আলোড়ন তৈরি হয়েছে। বিভিন্ন মহল থেকে স্বচ্ছ তদন্ত ও বিচার প্রক্রিয়া নিশ্চিত করার দাবি উঠছে। একই সঙ্গে, এই ইস্যুকে কেন্দ্র করে শাসক ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন