32 C
Kolkata
Friday, April 10, 2026
spot_img

কালবৈশাখীর দাপটে কাঁপছে রাজ্য, ঝোড়ো হাওয়া-বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সতর্কতা

Aaj India Desk, কলকাতা: ভোটের উত্তাপে যখন রাজ্য রাজনীতি তুঙ্গে, ঠিক তখনই কিছুটা স্বস্তি এনে দিয়েছে কালবৈশাখী (Weather Update)। ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার জেরে গরমের দাপট কিছুটা কমেছে, ফলে স্বস্তি পাচ্ছেন সাধারণ মানুষ। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই স্বস্তি ক্ষণস্থায়ী। সপ্তাহের শেষের দিকে ফের তাপমাত্রা বাড়তে পারে।

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার পর্যন্ত রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Update)। সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। তাই খোলা আকাশের নিচে বা গাছের তলায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা, সঙ্গে দমকা হাওয়ার দাপট। আজ শহরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় কিছুটা কম রয়েছে, ফলে গরমের তীব্রতা কম অনুভূত হচ্ছে।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Update)। দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হাওড়া ও হুগলিতে কালবৈশাখীর সতর্কতা জারি হয়েছে। কোথাও কোথাও ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। অন্য জেলাগুলিতেও দমকা হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে ঝড়ের দাপট কিছুটা কমলেও বৃষ্টি চলবে।

উত্তরবঙ্গেও আবহাওয়ার অবনতি হতে পারে। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা ও দক্ষিণ দিনাজপুরে ঝড়ের প্রভাব বেশি থাকতে পারে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে (Weather Update)।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন