কলকাতা: হুমায়ুন কবিরের সঙ্গে ‘গোপন বৈঠক’ করতে গিয়ে দলের অন্দরেই প্রশ্নের মুখে পড়েছিলেন সিপিআইএমের সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম (MD Salim)। ভোট ঘোষণার আগে তাঁর সঙ্গে হুমায়ুনের জোটের জোর জল্পনা চলছিল। হুমায়ুন কবির নিয়েই বার কয়েক বলেছিলেন, মহম্মদ সেলিমের সঙ্গে তাঁর জোট নিয়ে কথোপকথন চলছে। যদিও সেই জল্পনায় শেষ পর্যন্ত সিলমোহর দেওয়া থেকে বিরত থেকেছে বাম শিবির।
এবার ভোটের ঠিক আগে হুমায়ুন কবিরের নামে চাঞ্চল্যকর “১০০০ কোটি টাকার ডিলের” ভিডিও ফাঁস করেছে তৃণমূল (Aaj India ভিডিওর সত্যতা যাচাই করেনি)। ঘটনা প্রকাশ্যে আসতেই ভোটমুখী পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। এই নিয়ে কি বললেন সিপিআইএমের সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম (MD Salim)?
“কালো টাকার খেলা”
এই প্রসঙ্গে সিপিএমের রাজ্য নেতৃত্বের অন্যতম মুখ, তথা বর্ষীয়ান নেতা মহম্মদ সেলিম (MD Salim) বিজেপি, হুমায়ুনকে একযোগে বিঁধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তাঁর অভিযোগ, ভোটের আগে টাকা ছড়িয়ে রাজনৈতিক ফায়দা তোলার খেলায় মেতে ওঠে এই দুই শিবিরই। সেলিম বলেন, “”নির্বাচনের মরসুমে কিছু সুবিধাবাদী মানুষের আবির্ভাব ঘটে, যারা এই বিষয়টিকে পুঁজি করে ফায়দা তোলার ফন্দি আঁটে। তবে, এই পরিস্থিতিই প্রমাণ করে যে বিজেপি-র হাতে বিপুল পরিমাণ ‘কালো টাকা’ রয়েছে। তা তৃণমূলই হোক বা বিজেপি, উভয়ই নির্বাচনের আগে নগদ অর্থ বিলিয়ে ভোট কেনাবেচার খেলায় মেতে ওঠে”।
X Link: https://x.com/ANI/status/2042620618924003392
আক্রমণের সুর আরও চড়িয়ে সিপিআইএমের সাধারণ সম্পাদক (MD Salim) বলেন, “এটি দুর্নীতিলব্ধ টাকা, অবৈধ সম্পদ। আর ওরা এই অর্থ ব্যবহার করেই নিজেদের রাজনৈতিক খেলা চালিয়ে যাচ্ছে। তবে বাংলার মানুষ অত্যন্ত সজাগ এবং তারা বাস্তব পরিস্থিতি সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল। অন্যথায়, বাংলার রাজনৈতিক মানচিত্র অনেক আগেই আমূল বদলে যেত”।


