Aaj India Desk: ডিজিটাল যুগে সাইবার অপরাধ (Cyber Crime) নতুন কিছু নয়। এক ক্লিকেই আপনার সারাজীবনের জমানো পুঁজি থেকে শুরু করে গোপন ছবি, তথ্য পেয়ে যেতে পারে হ্যাকাররা। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের দাবি, অনেকেই বুঝতেই পারেন না যে তাঁদের তথ্য ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে। অসতর্কতার সুযোগ নিয়ে হ্যাকাররা গুগুল ক্রোমের (Google Chrome) অটো ফিল (Auto-fill) লিক থেকেও তথ্য হাতিয়ে নেয় হ্যাকাররা। এই বিপদ থেকে কিভাবে রক্ষা পাবেন? আপনার ব্যাংক ডিটেইলস, ফোন নম্বর, বাড়ির থিকানার মত গোপন তথ্য ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়েছে কিনা কিভাবে জানবেন?
সাইবার নিরাপত্তা ও সাইবার অপরাধ তদন্তের বিশেষজ্ঞর পরামর্শ
সম্প্রতি একটি পডকাস্টে বিভিন্ন ভারতীয় সংস্থা এবং পুলিশের সাইবার নিরাপত্তা ও সাইবার অপরাধ (Cyber Crime) তদন্তের একজন বিশেষজ্ঞ অমিত দুবে জানিয়েছেন, আপনার ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার হ্যাক হয়েছে কিনা, অথবা কতবার হ্যাক হয়েছে এক ক্লিকেই আপনাকে জানিয়ে দেবে একটি ওয়েবসাইট। যার নাম “Have I been Pwned”।
এই ওয়েবসাইটে নিজের ইমেইল আইডি (Email ID) দিলে আপনি জানতে পারবেন আপনার ফোন কতবার হ্যাক হয়েছে, বা আপনার পাসওয়ার্ড ইন্টারনেটে কোথায় কোথায় ছড়িয়ে আছে। শুধু তাই নয়, আপনার জন্ম তারিখ থেকে শুরু করে, ব্যাংকের তথ্য ঠিক কোথায় কোথায় দেওয়া আছে, তাও জানাবে এই ওয়েবসাইট। অমিত দুবে জানিয়েছেন, প্রায় ২৫-৩০ জায়গায় আপনার এইসকল গোপন তথ্য ছড়িয়ে আছে।
অটো ফিল লিক হওয়া…
এছাড়াও কম্পিউটার বা ফোন থেকে কোনও ফর্ম পূরণ করার সময় গুগুল ক্রোম (Google Chrome) থেকে আমাদের অটো ফিলের (Auto-fill) অপশন দেয়। সেখানে আপনার তথ্য ব্রাউজারে (Browser) সেভ হয়ে থাকে। এই সব তথ্য অন্য কোনও কম্পিউটারে অন্য কোনও ওয়েবসাইটে কেউ ওই ফর্ম পূরণ করলে আপনার তথ্যও সেখানে উঠে আসতে পারে।
আপনার তথ্য বিক্রি হয়!
আরও ভয়ংকর বিষয় হল, হ্যাকাররা আপনার তথ্য ফাঁস করার জন্য আপনাকে লিঙ্ক পাঠায়। সেই লিঙ্কে আপনি কোনভাবে ক্লিক করলেই আপনার সমস্ত তথ্য তাদের কাছে চলে যায়। এমনকি তাড়া সেগুলোকে বিক্রি পর্যন্ত করে। তাই ইন্টারনেট ব্যবহার করুন, কিন্তু সতর্কতার সঙ্গে।


