34.5 C
Kolkata
Monday, March 9, 2026
spot_img

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়া নিয়ন্ত্রণ, কী নিয়ম আনতে চলেছে কেন্দ্র ?

Aaj India Desk, নয়া দিল্লি: সোশ্যাল মিডিয়ায় (social media) ঘণ্টার পর ঘণ্টা কাটাচ্ছে শিশু থেকে তরুণ প্রজন্ম। ‘রিল’ দেখতে দেখতেই চলে যাচ্ছে সময়। ফলে মনোযোগহীনতা থেকে শুরু করে একাধিক সমস্যায় জর্জরিত এই প্রজন্ম। এই পরিস্থিতিতে শিশু ও কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বয়সভিত্তিক নিয়ন্ত্রণ আনার পরিকল্পনা করছে কেন্দ্র সরকার।

তথ্যপ্রযুক্তি মন্ত্রক সূত্রে জানা গেছে, ১৮ বছরের কম বয়সিদের জন্য তিনটি আলাদা বয়স বিভাগ নির্ধারণ করা হচ্ছে। ৮ থেকে ১২ বছর, ১২ থেকে ১৬ বছর এবং ১৬ থেকে ১৮ বছরের তিনটি বিভাগ তৈরি করা হয়েছে। প্রতিটি গোষ্ঠীর জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের নিয়ম হবে ভিন্ন।

সময় বেঁধে চলবে কাজ

প্রস্তাব অনুযায়ী, দিনে নির্দিষ্ট সময়ের জন্যই লগ-ইন করার অনুমতি থাকবে। সন্ধ্যা বা রাতের সময় সোশ্যাল মিডিয়ায় (social media) প্রবেশ নিষিদ্ধ করা হবে এবং প্রতিদিন নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যাবে। শিশুদের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহারের জন্য অভিভাবকের সম্মতি বাধ্যতামূলক করার কথাও ভাবা হচ্ছে।

প্রযুক্তি সংস্থার একাংশের মতে, বিভিন্ন রাজ্যে আলাদা নিয়ম থাকলে তা বাস্তবায়নে সমস্যা তৈরি হতে পারে। উদাহরণ হিসেবে কর্নাটকে ১৬ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার আলোচনা চলছে, অন্যদিকে অন্ধ্রপ্রদেশে সীমা ১৩ বছর নির্ধারণের প্রস্তাব রয়েছে। প্রযুক্তি সংস্থার কর্তার মতে, প্রতিটি রাজ্যে ভিন্ন নিয়ম কার্যকর করা কঠিন হবে। তাই কেন্দ্রীয় স্তরে একটি অভিন্ন আইনই বেশি বাস্তবসম্মত।

বিশ্বজুড়েই বাড়ছে নিয়ন্ত্রণের প্রবণতা

শিশুদের সোশ্যাল মিডিয়া (social media) ব্যবহারে নিয়ন্ত্রণ নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও আলোচনা বাড়ছে। অস্ট্রেলিয়া ইতিমধ্যেই এ বিষয়ে কঠোর আইন চালু করেছে। ইন্দোনেশিয়াও ১৬ বছরের কম বয়সিদের জন্য কিছু প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা আনতে চলেছে।

ডিজিটাল অধিকার সংগঠনের মত

তবে ডিজিটাল অধিকার সংগঠনগুলির মতে, সম্পূর্ণ নিষেধাজ্ঞা সমস্যার সমাধান নয়। এতে শিশুদের তথ্য পাওয়ার অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা সীমিত হতে পারে। বিশেষ করে ভারতে মেয়েদের ডিজিটাল অ্যাক্সেস তুলনামূলকভাবে কম হওয়ায় কঠোর নিষেধাজ্ঞা ডিজিটাল লিঙ্গ বৈষম্য আরও বাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন