17 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা : শিশুদের সামনে নতুন সংকট ?

স্নেহা পাল, অমরাবতী: সোশ্যাল মিডিয়ায় (Social media) শিশুদের নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য ও অনলাইন অপরাধ নিয়ে বাড়ছে উদ্বেগ। এর মধ্যেই ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার কথা ভাবছে অন্ধ্রপ্রদেশ সরকার। এই গুরুতর সমস্যার দিকগুলি খতিয়ে দেখতে বুধবার বৈঠকে বসছে রাজ্যের মন্ত্রীদের দল।

বাড়ছে অনলাইন ঝুঁকি, নজরে নাবালক ব্যবহারকারীরা

সরকারি সূত্রে জানা গিয়েছে, শিশুদের মধ্যে সোশ্যাল মিডিয়ার (Social media) অতিরিক্ত ব্যবহারে মনঃসংযোগে ঘাটতি, আচরণগত সমস্যা দেখা দিচ্ছে। এর পাশাপাশি অনলাইন প্রতারণা, সাইবার বুলিং (Cyber Bullying) এবং বয়স অনুপযুক্ত কনটেন্টের ঝুঁকি দিন দিন বাড়ছে।

এই পরিস্থিতিতে আইটি ও ইলেকট্রনিক্স মন্ত্রী নারা লোকেশের (Nara Lokesh) নেতৃত্বে গঠিত মন্ত্রীগোষ্ঠী (GoM) বুধবার বৈঠক করছে। বৈঠকে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করা হলে সমস্যাগুলি কতটা নিয়ন্ত্রণে আসতে পারে, তা নিয়ে আলোচনা হবে।

সরকারি নোটে বলা হয়েছে, অল্প বয়সেই সোশ্যাল মিডিয়ায় (Social media) প্রবেশের ফলে শিশুরা অজান্তেই ক্ষতিকর কনটেন্ট, অনলাইন শোষণ এবং আসক্তিকর অ্যালগরিদমের ফাঁদে পড়ছে। এর প্রভাব পড়ছে তাদের মানসিক স্বাস্থ্যে ও পড়াশোনায়।

পড়াশোনায় বাধার আশঙ্কা

তবে এর পাশাপাশি নোটে নিষেধাজ্ঞাজনিত সমস্যাগুলিও চিহ্নিত করা হয়েছে। বর্তমান সময়ে পড়াশোনা, সৃজনশীলতা এবং সামাজিক যোগাযোগের বড় অংশই অনলাইনে নির্ভরশীল। বহু শিশু অনলাইন প্ল্যাটফর্ম (Online platform) ব্যবহার করে শিক্ষামূলক ভিডিও, কুইজ, অনলাইন ক্লাস এবং সহপাঠীদের সঙ্গে পড়াশোনার আলোচনা করে। সোশ্যাল মিডিয়ায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা এলে এই ধরনের সহযোগিতামূলক শেখার সুযোগ সীমিত হতে পারে।

এছাড়া আজকের প্রজন্মের শিশুদের সামাজিক পরিচয়ের একটি বড় অংশ গড়ে উঠছে ডিজিটাল মাধ্যমে। সোশ্যাল মিডিয়া (Social media) থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হলে তারা নিজেদের মতামত প্রকাশ, দলগত আলোচনায় অংশগ্রহণ এবং সমবয়সীদের সঙ্গে সংযোগ বজায় রাখতে সমস্যায় পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকারি নোটে আরও বলা হয়েছে, হঠাৎ করে দীর্ঘদিনের নিষেধাজ্ঞার পর ১৬ বছর বয়সে সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করলে ‘ডিজিটাল ক্লিফ’-এর প্রভাব আরও তীব্র হতে পারে। অর্থাৎ, ধাপে ধাপে অভ্যস্ত হওয়ার সুযোগ না পেয়ে মানসিক চাপ, বিভ্রান্তি এবং অনলাইন ঝুঁকির সম্ভাবনা বেড়ে যেতে পারে।

এই প্রেক্ষাপটেই ২৮ জানুয়ারি মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে কেবল নিষেধাজ্ঞা নয়, নিয়ন্ত্রিত ও বয়সভিত্তিক ব্যবহারের সম্ভাবনাও আলোচনায় আসতে পারে বলে জানা যাচ্ছে।

সরকারি মহলের বক্তব্য, শিশুদের সুরক্ষা যেমন জরুরি, তেমনই তাদের ডিজিটাল দক্ষতা ও সামাজিক বিকাশ যাতে ব্যাহত না হয় সেই ভারসাম্য রক্ষা করাও প্রশাসনের দায়িত্ব।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন