37 C
Kolkata
Friday, April 3, 2026
spot_img

ফোনে রাখতেই হবে Adhaar অ্যাপ? UIDAI দিয়েছে স্পষ্ট ব্যাখ্যা

Aaj India Desk,নয়াদিল্লি: সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া এবং প্রযুক্তি মহলে আলোড়ন সৃষ্টি করেছে এক তথ্য ,যেখানে বলা হচ্ছে যে নতুন স্মার্টফোনে আধার (Aadhaar) অ্যাপ বাধ্যতামূলকভাবে প্রি‑ইনস্টল করা হবে। তবে, এই খবরের সত্যতা যাচাই করে UIDAI এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া।

UIDAI সূত্রের খবর, সরকার শুধুমাত্র কিছু প্রস্তুতকারী ও প্রযুক্তি কোম্পানির সঙ্গে আলোচনা চালাচ্ছে যাতে নতুন ফোনে আগে ভাগেই আধার (Aadhaar) অ্যাপ ইনস্টল করা যায়, যাতে ব্যবহারকারীদের আলাদাভাবে ডাউনলোড করতে না হয়। তবে, এই প্রস্তাবটি কোনো অফিসিয়াল নীতিমালায় রূপ নেয়নি এবং এটিকে এখনই বাধ্যতামূলক বলাও ঘোষণা কোরা হয়নি।

প্রযুক্তি জগতের বড় বড় কোম্পানিগুলো যেমন Apple, Samsung, Google এই প্রস্তাবনার বিরুদ্ধে মত প্রকাশ করেছে। তাদের মতে, ব্যবহারকারীর গোপনীয়তা, নিরাপত্তা এবং স্বাধীনতার দিকগুলো যথাযথভাবে বিবেচনা করা জরুরি।এতে এই গুলো লঙ্ঘন হতেও পারে ।সর্বশেষ UIDAI এখনো প্রয়োগের ধরণ এবং সময়সূচি নির্ধারণ করেনি। অর্থাৎ, যেকোনো নতুন ফোনে এই অ্যাপ বাধ্যতামূলক ভাবে থাকবে, এমন কোনো ঘোষণা এখনো হয়নি।

বিশেষজ্ঞদের মতে, এই আলোচনা চলমান থাকলেও ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ হল আধার (Aadhaar) অ্যাপ স্বেচ্ছায় ডাউনলোড এবং ব্যবহার করার সুযোগ থাকবে। ব্যবহারকারীরা চাইলে অ্যাপের মাধ্যমে তাদের পরিচয় যাচাই, QR কোড শেয়ারিং এবং অন্যান্য ডিজিটাল সুবিধা উপভোগ করতে পারবেন।

 

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন