24 C
Kolkata
Tuesday, March 24, 2026
spot_img

ফোন তুললেই বদলে যাবে সব! হোয়াটসঅ্যাপ কলে কী আসছে জানেন?

Aaj lndia Desk,কলকাতা: আজকের দিনে হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া যেন জীবনই অচল। অফিসের জরুরি কাজ, বন্ধুর সঙ্গে আড্ডা, কিংবা ব্যক্তিগত আলাপ সবকিছুই এখন বন্দি চ্যাটবক্সে। কিন্তু সেই চ্যাটই কখনও কখনও হয়ে ওঠে বিপদের কারণ। ভুল করে কিছু পাঠানো, কিংবা ডিলিট করতে ভুলে যাওয়া এর ফল ভুগতে হয়েছে অনেককেই। ঠিক সেই জায়গাতেই বড় চমক আনতে চলেছে মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg)-এর সংস্থা। এমন এক ফিচার, যা শুনলে প্রথমে অবাকই হবেন!ভাবুন তো আপনি কাউকে একটি মেসেজ পাঠালেন, সে পড়ে ফেলল আর তারপর? মেসেজটি নিজে থেকেই গায়েব! না ডিলিট করতে হবে, না আলাদা করে কিছু করতে হবে পড়া হয়ে গেলেই শেষ! শুনতে যেন সিনেমার গল্প, কিন্তু প্রযুক্তি এখন সেদিকেই এগোচ্ছে। ব্যক্তিগত গোপনীয়তা আরও সুরক্ষিত করতে এই নতুন ফিচার নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ইতিমধ্যেই।

তবে প্রশ্নও উঠছে

সত্যিই কি এতে বাড়বে নিরাপত্তা? নাকি নতুন সমস্যার দরজাও খুলে যেতে পারে? ফিচারটি এখনও পুরোপুরি চালু হয়নি, তবে যদি আসে চ্যাটের জগতে বড়সড় বদল যে আসতে চলেছে, তা বলাই যায়। কারণ, এবার থেকে হয়তো মেসেজ থাকবে, কিন্তু শুধু পড়া পর্যন্তই তারপর সবকিছু শূন্য!

এতদিন আমরা অভ্যস্ত ছিলাম “ডিসঅ্যাপিয়ারিং মেসেজ “-এর সঙ্গে ২৪ ঘণ্টা, ৭ দিন বা ৯০ দিন পর চ্যাট নিজে থেকেই মুছে যেত। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। অনেক গুরুত্বপূর্ণ তথ্য যেমন OTP বা ব্যক্তিগত ডিটেল এতক্ষণ চ্যাটবক্সে পড়ে থাকা মোটেই নিরাপদ নয়। আর এখানেই আসছে বড় টুইস্ট , নতুন “After Reading” ফিচার!

এই অপশন অন থাকলে কী হবে?

আপনি মেসেজ পাঠালেন , প্রাপক পড়ে ফেললেন আর ঠিক ১৫ মিনিট পর মেসেজ গায়েব!

না আলাদা করে ডিলিট করতে হবে, না ভুলে যাওয়ার ভয় সবটাই হবে অটোমেটিক।ব্যবহারকারীদের গোপনীয়তা আরও সুরক্ষিত করতে এই ফিচার আনছে সংস্থা বলে মনে করা হচ্ছে। তবে এর মধ্যেই লুকিয়ে আছে অন্য প্রশ্নও : প্রমাণ রাখার দরকার হলে? স্ক্রিনশটের যুগে কতটা কার্যকর?

তবু একথা পরিষ্কার চ্যাটের দুনিয়ায় এবার নতুন নিয়ম আসতে চলেছে। কারণ, খুব শীঘ্রই হয়তো মেসেজ থাকবে কিন্তু শুধু পড়া পর্যন্তই!

চ্যাটে গোপনীয়তার পর এবার কলেও বড় বদল আনতে চলেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে নতুন নতুন ফিচার নিয়ে নিয়মিত কাজ করছে সংস্থা, আর তারই অংশ হিসেবে এবার আসছে নয়েজ ক্যানসেলেশন ফিচার। ভাবুন তো আপনি ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে কথা বলছেন, চারপাশে গাড়ির হর্ন, হাওয়ার শব্দ, মানুষের কোলাহল কিন্তু ফোনের ওপারে থাকা ব্যক্তি শুনছেন শুধু আপনার গলাটাই!

এই ফিচার ঠিক সেটাই করবে। ভিডিও বা অডিও কল রিসিভ করলেই স্বয়ংক্রিয়ভাবে চালু হবে ফিল্টার আশপাশের অপ্রয়োজনীয় শব্দ মিউট হয়ে যাবে কথোপকথন হবে আরও পরিষ্কার ও নির্ভুল বিশেষ করে যাঁরা নেটওয়ার্ক সমস্যায় পড়ে প্রায়ই হোয়াটসঅ্যাপ কল ব্যবহার করেন, তাঁদের জন্য এই আপডেট হতে পারে বড় স্বস্তি। তবে এখানেই শেষ নয় চ্যাটে “After Reading” মেসেজ, কলে “Noise Cancellation” সব মিলিয়ে স্পষ্ট,হোয়াটসঅ্যাপ এবার শুধু মেসেজিং অ্যাপ নয়, বরং আরও স্মার্ট, আরও ব্যক্তিগত এক যোগাযোগ মাধ্যম হয়ে উঠতে চাইছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন