27.2 C
Kolkata
Saturday, March 7, 2026
spot_img

বিনামূল্যে ব্যবহারের দিন শেষ ? হোয়াটসঅ্যাপের নতুন সাবস্ক্রিপশন প্ল্যান

Aaj lndia Desk, কলকাতা: শীঘ্রই আপনার প্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp) হয়তো নতুন রূপে দেখা দিতে চলেছে। তবে চিন্তার বিষয় আপনিও কি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন ?

মেটা-র মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp) শীঘ্রই একটি নতুন প্রিমিয়াম সাবস্ক্রিপশন (Premium Subscription ) পরিষেবা চালু করতে পারে। বহু বছর ধরে এ ধরনের পরিকল্পনার গুঞ্জন থাকলেও সাম্প্রতিক একটি প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ (WhatsApp) এখন একটি ঐচ্ছিক পেইড প্ল্যান তৈরি করছে।

নতুন ফিচারগুলো

কাস্টমাইজেশন: ব্যবহারকারীরা অ্যাপের থিম, রঙ এবং আইকন নিজস্বভাবে কাস্টমাইজ করতে পারবেন।

অধিক চ্যাট পিন: সাধারণ ব্যবহারকারীরা মাত্র ৩টি চ্যাট পিন করতে পারলেও, প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা ২০টি পর্যন্ত চ্যাট পিন করতে পারবেন।

বিশেষ রিংটোন ও স্টিকার: সাবস্ক্রাইবারদের জন্য এক্সক্লুসিভ রিংটোন ও স্টিকার প্যাক থাকবে।

ইন্টার‌্যাকটিভ রিঅ্যাকশন : মেসেজে আরও ইন্টার‌্যাকটিভ রিঅ্যাকশন ফিচার আসতে পারে।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হোয়াটসঅ্যাপ (WhatsApp)- র মূল ফিচারগুলো সাধারণ ব্যবহারকারীদের জন্য আগের মতোই সম্পূর্ণ বিনামূল্যে থাকছে। অর্থাৎ, মেসেজ পাঠানো, ভয়েস ও ভিডিও কল, মিডিয়া শেয়ারিং, গ্রুপ চ্যাট এবং প্রাইভেসি ফিচার-সবই ফ্রি ।

তবে, মেটা এখনও আনুষ্ঠানিকভাবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যান ঘোষণা করেনি, কারণ এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এছাড়া, এই প্ল্যানের সম্ভাব্য মূল্য বা সাবস্ক্রিপশনের বিস্তারিত তথ্যও এখনও প্রকাশিত হয়নি, যা আগামী দিনে জানা যাবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন