30 C
Kolkata
Wednesday, April 8, 2026
spot_img

নন্দীগ্রামে শুভেন্দু বনাম শুভেন্দু! কে এই দ্বিতীয় জন?

পূর্ব মেদিনীপুর: একুশের মত ছাব্বিশের ভোটেও শিরোনামে নন্দীগ্রাম (Nandigram)। এবারের বিধানসভা ভোটে ভবানীপুর স্পটলাইট ছিনিয়ে নিলেও অপ্রাসঙ্গিক হয়ে যায়নি একদা ভূমি আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘পরাজয়ের’ সাক্ষী নন্দীগ্রাম (Nandigram)। ছাব্বিশের বিধানসভা ভোটে এই হাইভোল্টেজ আসণে লড়ছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তবে টুইস্ট হল, এবার শুভেন্দুর (Suvendu Adhikari) বিরুদ্ধে শুভেন্দুকেই দেখতে চলেছেন বঙ্গবাসী।

পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে নতুন মুখ, নির্দল প্রার্থী শুভেন্দু অধিকারী দাঁড়াতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। একদিকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে তাঁরই একদা ঘনিষ্ঠ পবিত্র করকে প্রার্থী করেছে তৃণমূল। ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার এক ঘন্টার মধ্যেই তাঁকে নন্দীগ্রামের (Nandigram) মত হাইভোল্টেজ আসনে প্রার্থী করা হয়। সেইসঙ্গে যুক্ত হলেন আরও এক শুভেন্দু।

কে এই দ্বিতীয় শুভেন্দু অধিকারী?

শুধু নাম নয়, পদবীও এক নির্দল প্রার্থীর। জানা গিয়েছে, এই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আদপে কলকাতার গড়ফার বাসিন্দা। পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে একেবারেই নতুন মুখ। কিন্তু বিরোধী দলনেতার সঙ্গে নাম এক হওয়ায় চর্চায় উঠে এসেছেন তিনি। যদিও, বিশেষজ্ঞদের একাংশ বলছেন, একই কেন্দ্রে দুই শুভেন্দু অধিকারী থাকায় ভোটারদের মধ্যে বিভ্রান্তির সম্ভাবনা প্রবল।

অনেকেই আবার বলছেন, একই নামের প্রার্থীকে দাঁড় করিয়ে এর নেপথ্যে ভোটে প্রভাব ফেলার কৌশলও থাকতে পারে। কেননা, নন্দীগ্রামের (Nandigram) সঙ্গে এমনিতেই তাঁর কোনও যোগসূত্র নেই। তৃণমূল-বিজেপি দ্বিমুখী লড়াইয়ে আদৌ কতটা প্রভাব ফেলতে পারবেন এই দ্বিতীয় শুভেন্দু অধিকারী, সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন