22 C
Kolkata
Wednesday, April 8, 2026
spot_img

মুক্তির দোরগোড়ায় সুদীপ্ত সেন! কেন নজরদারিতে রাখল আদালত?

Aaj India Desk, কলকাতা: প্রায় ১৩ বছর পর বড় স্বস্তি মিলতে চলেছে সারদা কাণ্ডের মূল অভিযুক্ত সুদীপ্ত সেনের (Sudipta Sen)। বুধবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ তাঁর জামিনের বিষয়ে গুরুত্বপূর্ণ রায় দেয়। আগেই অন্যান্য মামলায় তিনি জামিন পেয়েছিলেন, এবার রাজ্য পুলিশের অধীনে থাকা শেষ দুটি মামলাতেও আদালত তাঁকে জামিন দিয়েছে। এর ফলে জেল থেকে বেরিয়ে আসার পথে আর কোনও আইনি জটিলতা রইল না। তবে এই জামিন একাধিক কঠোর শর্তসাপেক্ষ। সব প্রক্রিয়া মিটলে, সম্ভবত বৃহস্পতিবারই তিনি মুক্তি পেতে পারেন।

এখন তাঁর বয়স ৬৪ বছর। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছেন তিনি (Sudipta Sen)। সম্প্রতি তাঁর ব্রেন স্ট্রোক হয়েছিল, যদিও সেখান থেকে তিনি সুস্থ হয়ে উঠেছেন। ইতিমধ্যেই সম্ভাব্য সর্বোচ্চ সাজা সময়ের তুলনায় অনেক বেশি সময় তিনি কারাগারে কাটিয়েছেন। তাঁর আইনজীবীর দাবি, এই দীর্ঘ বন্দিদশা কার্যত শাস্তির মতোই হয়ে দাঁড়িয়েছে। ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়েছে, সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে একাধিক বিধিনিষেধ।

কি কি শর্ত দেয়া হয়েছে তাকে?

  • জামিনের শর্ত অনুযায়ী, তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে (যদি আগে থেকেই অন্য কোনও সংস্থার কাছে না থাকে)।
  • আদালতের লিখিত অনুমতি ছাড়া তিনি রাজ্যের বাইরে যেতে পারবেন না।
  • নিজের স্থায়ী ঠিকানা বারাসত থানার ওসি-কে জানাতে হবে। আদালত বা সংশ্লিষ্ট থানাকে আগে থেকে না জানিয়ে ঠিকানা পরিবর্তন করা যাবে না।
  • কোনও আর্থিক সংস্থা, কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিম (CIS) বা মাল্টি-লেভেল মার্কেটিং (MLM)-এর সঙ্গে যুক্ত হওয়া, সেগুলির প্রচার করা বা পরামর্শ দেওয়া -সবই তাঁর জন্য নিষিদ্ধ।
  • সাধারণ মানুষের কাছ থেকে কোনও ধরনের টাকা বা আমানত সংগ্রহ করাও তাঁর পক্ষে সম্পূর্ণভাবে বারণ। এই নিয়ম ভাঙলেই সঙ্গে সঙ্গে তাঁর (Sudipta Sen) জামিন বাতিল করা হবে।
  • মামলার সঙ্গে যুক্ত কোনও ব্যক্তির সঙ্গে তিনি যোগাযোগ রাখতে পারবেন না।
  • এছাড়াও, কাউকে প্রভাবিত করা বা ভয় দেখানোর মতো কোনও কাজেও তিনি জড়াতে পারবেন না।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন