33 C
Kolkata
Saturday, April 11, 2026
spot_img

সংকটের মাঝেই সাফল্য, LPG উৎপাদনে চমক দেখাল ভারত

Aaj lndia Desk , নয়াদিল্লি: হরমুজ প্রণালী খোলা রাখা নিয়ে চলছে তীব্র টানাপোড়েন। আমেরিকা, ইজরায়েল ও ইরানের মধ্যে শর্ত-প্রতিশর্ত আর কূটনৈতিক দরকষাকষিতে উত্তপ্ত পশ্চিম এশিয়া। যুদ্ধের আশঙ্কা ও ক্রমবর্ধমান সংঘর্ষে ইতিমধ্যেই বহু প্রাণহানি ঘটেছে, চাপ বেড়েছে বিশ্ব অর্থনীতির ওপর, দেশে দেশে দেখা দিয়েছে জ্বালানি সংকটও।

এরই মধ্যে হরমুজ পেরিয়ে ভারতে পৌঁছেছে একাধিক তেল ও এলপিজি বাহী জাহাজ। পরিস্থিতির ঝুঁকি মাথায় রেখে জ্বালানি নিরাপত্তা জোরদার করতে দেশের অভ্যন্তরীণ এলপিজি(LPG) উৎপাদনও উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে ভারত।

ভারতে লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস (LPG) উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট LPG চাহিদার প্রায় ৬০ শতাংশই দেশীয় উৎপাদন থেকে পূরণ হচ্ছে, যেখানে আগে এই হার ছিল প্রায় ৪০ শতাংশের কাছাকাছি।জ্বালানি নিরাপত্তার দিক থেকে এই অগ্রগতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে কেন্দ্র। আমদানি নির্ভরতা কমে যাওয়ায় ভবিষ্যতে সরবরাহ ব্যবস্থাও আরও স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্মসচিব সুজাতা শর্মা জানিয়েছেন, দেশে বর্তমানে অপরিশোধিত তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং রিফাইনারিগুলি পূর্ণ সক্ষমতায় কাজ করছে। তাঁর বক্তব্য, “আমাদের কাছে প্রয়োজনীয় ক্রুড অয়েল মজুত আছে। রিফাইনারিগুলি সর্বোচ্চ উৎপাদনে চলছে। দেশীয় LPG উৎপাদনও বেড়েছে, যা এখন মোট চাহিদার প্রায় ৬০ শতাংশ পূরণ করছে।” সরকারি পরিসংখ্যান বলছে, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতে মোট LPG ব্যবহারের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৩.২১ মিলিয়ন টন। তবে সাম্প্রতিক তিন মাসের ডেটায় ব্যবহার কমার প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার সংঘাতজনিত অনিশ্চয়তা বা বিকল্প জ্বালানির দিকে ঝোঁকার কারণেই জানুয়ারি থেকে মার্চের মধ্যে LPG ব্যবহার প্রায় ২৬.৬ শতাংশ কমেছে।

এক সময় ভারতের LPG চাহিদার প্রায় ৬০ শতাংশই আমদানি নির্ভর ছিল, যার বড় অংশ আসত কাতারসহ পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে। পরিস্থিতি বদলাতে সরকার জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ নেয় বাণিজ্যিক ক্ষেত্রে সরবরাহে নিয়ন্ত্রণ, ৩৩ কোটির বেশি গৃহস্থালির জন্য নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং রিফাইনারিগুলিকে পেট্রোকেমিক্যাল উৎপাদন কিছুটা কমিয়ে LPG উৎপাদনে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়।এদিকে পশ্চিম এশিয়ায় উত্তেজনা কিছুটা প্রশমিত হলে আমদানি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনাও তৈরি হচ্ছে। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী কাতার সফরে গিয়ে জ্বালানি সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। কাতারের পক্ষ থেকেও ভারতে LPG সরবরাহ অব্যাহত রাখা এবং ভবিষ্যতে জ্বালানি অংশীদারিত্ব আরও গভীর করার আশ্বাস দেওয়া হয়েছে।

 

 

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন