21.3 C
Kolkata
Wednesday, February 25, 2026
spot_img

মহিলা T20 বিশ্বকাপের সূচি ঘোষণা : কবে হচ্ছে ভারত-পাক মহারণ ?

Aaj India Desk, নয়াদিল্লি: মহিলা T20 বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল International Cricket Council (ICC)।

কবে শুরু হচ্ছে মহিলা T20 বিশ্বকাপ?

আয়োজক দেশ ইংল্যান্ডে ১২ টি দলের এই টুর্নামেন্ট শুরু হবে ১২ জুন। ICC জানায়, টুর্নামেন্টের ফাইনাল হবে ৫ জুলাই ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। নেপালে অনুষ্ঠিত বাছাই পর্ব শেষ হওয়ার পর চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়। বাংলাদেশ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস শেষ চার দল হিসেবে মূল পর্বে জায়গা নিশ্চিত করে।

ICC CEO সংযোগ গুপ্ত বলেন, “মহিলা T20 বিশ্বকাপের সূচি প্রকাশ এই বৈশ্বিক প্রতিযোগিতার প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ। মহিলাদের ক্রিকেটে বিনিয়োগ বাড়ানো এবং বিশ্বব্যাপী আগ্রহ বৃদ্ধিই আমাদের লক্ষ্য।”

T20 বিশ্বকাপের ১২টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’তে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নেদারল্যান্ডস। গ্রুপ ‘বি’তে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে।

ভারত-পাক ম্যাচে চোখ

উদ্বোধনী ম্যাচে এজবাস্টনে মুখোমুখি হবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। তবে ভারতীয় সমর্থকদের সবচেয়ে বড় আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচ। ভারতের গ্রুপ পর্বের সূচি অনুযায়ী, ১৪ জুন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে দল। এরপর ১৬ জুন নেদারল্যান্ডস, ২১ জুন দক্ষিণ আফ্রিকা, ২৫ জুন বাংলাদেশ এবং ২৮ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে তারা।

ভারতের জন্য এই টুর্নামেন্ট বিশেষ তাৎপর্যপূর্ণ। নয়টি সংস্করণে একবারও শিরোপা জিততে পারেনি ভারত। চারবার সেমিফাইনাল এবং ২০২০ সালে একবার ফাইনালে উঠলেও ট্রফি অধরাই রয়ে গেছে। সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পর এবার হরমনপ্রীত কৌরের নেতৃত্বে T20 ফরম্যাটে সাফল্যের লক্ষ্য নিয়ে ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন