24.2 C
Kolkata
Friday, March 13, 2026
spot_img

BCCI-র পুরস্কারের তালিকায় কারা? সামনে আসছে একের পর এক চমক!

Aaj India Desk, নয়াদিল্লি: ১৫ মার্চ বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছে Board of Control for Cricket in India (BCCI) । প্রতি বছরের মতো এ বারও বর্ষসেরা ক্রিকেটার-সহ একাধিক বিভাগে ক্রিকেটারদের সম্মান জানানো হবে। তবে এবারের তালিকা ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে জল্পনা। কারণ, সম্মানিতদের সম্ভাব্য তালিকায় উঠে এসেছে দুই বড় নাম।

রিপোর্ট অনুযায়ী, সেই তালিকায় রয়েছেন ভারতের তরুণ অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) এবং প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ঠিক কী সম্মান পাচ্ছেন তাঁরা, তা নিয়ে এখনই আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। কিন্তু ক্রিকেটমহলে গুঞ্জন, এ বার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার যেতে পারে গিলের ঝুলিতে।

টেস্ট ও একদিনের ফরম্যাটে ভারতের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ধারাবাহিক পারফরম্যান্সে নজর কেড়েছেন শুভমান গিল (Shubman Gill)। বিশেষ করে টেস্ট ক্রিকেটে তাঁর ব্যাটিং ফর্ম দলের সাফল্যে বড় ভূমিকা রেখেছে। টি-টোয়েন্টি ও ওয়ানডেতে প্রত্যাশামতো ছন্দ না থাকলেও লাল বলের ক্রিকেটে তিনি ছিলেন দুর্দান্ত। সেই পারফরম্যান্সেরই স্বীকৃতি কি এবার মিলতে চলেছে? সব জল্পনার উত্তর মিলবে ১৫ মার্চের মঞ্চেই।

এ বারের পুরস্কার মঞ্চে শুধু বর্তমান তারকারাই নন, সম্মান জানানো হতে চলেছে ভারতীয় ক্রিকেটের একাধিক কিংবদন্তিকেও। সূত্রের খবর, প্রাক্তন ভারতীয় অধিনায়ক, ক্রিকেটার ও কোচ (রাহুল দ্রাবিড়) Rahul Dravid-কে কর্নেল সি. কে. নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিতে পারে Board of Control for Cricket in India (BCCI) । বিশেষ করে ২০২৪ সালের ICC Men’s T20 World Cup-এ ভারতের সাফল্যে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবেই এই সম্মান দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।

একই মঞ্চে ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ( Mithali Raj)-কেও সম্মান জানানো হতে পারে। ভারতীয় মহিলা ক্রিকেটে দীর্ঘদিনের অবদানের জন্য তাঁকেও বিশেষ স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা রয়েছে। পাশপাশি মুম্বইয়ের তরুণ ক্রিকেটার আয়ুষ মাত্রে (Ayush Mhatre ) পেতে পারেন লালা অমরনাথ অ্যাওয়ার্ড। ঘরোয়া ক্রিকেটে সীমিত ওভারের ফরম্যাটে সেরা অলরাউন্ডার হিসেবে এই সম্মান দেওয়া হতে পারে তাঁকে।

পাশাপাশি সেরা ক্রিকেট সংস্থা হিসেবে পুরস্কার পেতে পারে Mumbai Cricket Association। এর আগে বোর্ড জানিয়ে দিয়েছিল, তারা পাঁচটি আইসিসি ট্রফি জয়ী ভারতীয় দলের সদস্যদেরও সম্মান জানাবে। তালিকায় রয়েছে ICC Champions Trophy, ICC Women’s Cricket World Cup, পুরুষ ও মহিলাদের ICC Under-19 Cricket World Cup এবং ICC Men’s T20 World Cup। এর মধ্যে প্রথম চারটি ট্রফিই জিতেছিল ভারত ২০২৫ সালে। ফলে আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পাওয়া ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফ অনেকেই থাকবেন এই বিশেষ অনুষ্ঠানের মঞ্চে। আগামী ১৫ মার্চ নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন