18 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

১৪-তেই বিশ্বকাপ জয় , তবু কেন ভারতের হয়ে খেলতে পারবে না বৈভব ?

ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে ষষ্ঠবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে ভারত। সেই বিশ্বকাপের ফাইনালে মাত্র ১৪ বছর বয়সে যার বিধ্বংসী ইনিংস ক্রিকেটবিশ্বে নতুন করে আলোচনার ঝড় তুলেছে, তাঁর নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)।

রেকর্ডের বন্যায় বৈভব

ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮০ বলে ১৭৫ রান করেন বৈভব। ইনিংসে ছিল ১৫টি চার ও ১৫টি ছয়। ১২৬ মিনিট ক্রিজে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন তিনি। পুরো টুর্নামেন্টে সাত ইনিংসে ৪৩৯ রান করে বৈভব দ্বিতীয় সর্বাধিক রানশিকারি হন। একাধিক রেকর্ড ভেঙে তিনি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের স্বীকৃতিও পান। এর আগে আইপিএল, ইন্ডিয়া ‘এ’ এবং ঘরোয়া ক্রিকেটে তাঁর ধারাবাহিক পারফরম্যান্স তাঁকে দেশের অন্যতম উজ্জ্বল তরুণ প্রতিভা হিসেবে তুলে ধরেছে।

বয়সের নিয়মে আটকে প্রতিভা

তবু সিনিয়র ভারতীয় দলে অভিষেক হচ্ছে না বৈভবের (Vaibhav Sooryavanshi) । এর উত্তর লুকিয়ে আছে আইসিসির ন্যূনতম বয়সের নীতিতে। ২০২০ সালে চালু হওয়া এই নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে হলে ন্যূনতম বয়স ১৫ বছর হতে হবে। ২৭ মার্চ ২০১১ জন্ম নেওয়া বৈভবের বয়স বর্তমানে ১৪ বছর ৩১৭ দিন। ফলে আগামী ২৭ মার্চের আগে তাঁর আন্তর্জাতিক অভিষেক সম্ভব নয়।

অনূর্ধ্ব-১৯ অধ্যায়ও এখানেই শেষ

নিয়মে ছাড়ের সুযোগ থাকলেও, মানসিক ও শারীরিক প্রস্তুতির প্রমাণ দেখিয়ে এমন ছাড় পাওয়া অত্যন্ত বিরল। বিসিসিআই এখনও সেই পথে হাঁটার ইঙ্গিত দেয়নি।

অন্যদিকে, বয়সে অনূর্ধ্ব-১৯ হলেও ভবিষ্যতের যুব বিশ্বকাপে বৈভবকে আর দেখা যাবে না। বিসিসিআইয়ের নির্দেশিকা অনুযায়ী, একজন ক্রিকেটার মাত্র একবারই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে খেলতে পারে। ফলে ২০২৮ ও ২০৩০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দরজাও তাঁর জন্য বন্ধ। তাই অল্প বয়সেই ইতিহাস গড়া বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) সামনে এখন রয়েছে এক অদ্ভুত অপেক্ষার জগৎ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন