প্রিয়েতা ভট্টাচার্য্য, কলকাতা: ভারতীয় মহিলা ফুটবল (Indian Women’s Football) দল প্রথম এএফসি এশিয়ান কাপে (AFC Asian Cup) খেলার যোগ্যতা অর্জন করে নতুন ইতিহাস তৈরি করেছে। সেই দলের তাঁদের বড় সাহারা হয়ে এসেছে কোস্টারিকা (Costa Rica) বিশ্বকাপের কোচ অ্যামেলিয়া ভালভার্দে (Amelia Valverde)।
ভারতীয় মহিলা ফুটবল দলের সঙ্গে অ্যামিলিয়া
ভারতীয় দলের প্রধান কোচ ক্রিসপিন ছেত্রীই থাকবেন কিন্তু তাঁর সাথে মেন্টর হিসেবে যোগ দিলেন অ্যামিলিয়া। ১ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত এই প্রতিযোগিতা হবে অস্ট্রেলিয়ায়। তার আগে ভারতীয় দল তুরস্কতে একটি প্রতিযোগিতা খেলবে, সেখানেই অ্যামিলিয়া মেন্টর হিসেবে দলে যোগ দেবেন। ৩১ শে মে পর্যন্ত ভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে অ্যামিলিয়ার চুক্তি রয়েছে। কিন্তু তাঁর পূর্বের অভিজ্ঞতা দেখে ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন ভারতীয় মহিলা দলের স্বর্ণযুগ আসতে চলেছে ।
অ্যামিলিয়া ভালভার্দ কে?
২৮ বছর বয়সে তিনি কোস্টারিকার মহিলা দলের প্রধান কোচ হন। ২০১৫ সালে কোস্টারিকাকে প্রথমবারের মতো মহিলা বিশ্বকাপে নেতৃত্ব দেন। এরপর ২০১৭ সালে সেন্ট্রাল আমেরিকান গেমসে একটি স্বর্ণপদক এবং ২০১৮ সালে রৌপ্য পদক জিতিয়ে দেন। অ্যামিলিয়ার অধীনে ২০২২ সালে কোস্টারিকা কনকাকাফ চ্যাম্পিয়নশিপ এ চতুর্থ স্থান অধিকার করে, সেই পারফরম্যান্স তাঁদের ২০২৩ সালের ফিফা মহিলা বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জনে সহায়তা করেছিল।
ভালভার্দের অধীনে ভারতীয় সমর্থকদের আশা
ভারতীয় দল এফসি এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়েছে। যদি এই কাপের প্রথম ছয় এর মধ্যে তাঁরা শেষ করতে পারেন তাহলে ভারতীয় দলের বিশ্বকাপে খেলার দরজা খুলে যাবে। অ্যামিলিয়ার অভিজ্ঞ পরামর্শ পেলে ভারতীয় দলের নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা অনেক সহজ হয়ে উঠবে ।


