প্রিয়েতা ভট্টাচার্য, কলকাতা: বাংলাদেশের কাছে ক্রিকেট একটি উৎসব কিন্তু সেই উৎসবে এবার বাধা পড়ল । অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL) । বিসিবির পরিচালক নাজমুল ইসলামের করা এক মন্তব্যের জেরে ক্রিকেটারদের বিদ্রোহের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । গত কয়েকদিন ধরেই বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) বয়কটের ডাক উঠেছিল কিন্তু এখন তাদের দেশেরই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL) অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে।
IPL বয়কটের ডাক কেন ?
গত কয়েক মাস ধরে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা দেখা যাচ্ছে এবং ভারতের সাথে শত্রুতা তৈরি করছে বাংলাদেশ । এর জের এসে পড়েছে ক্রিকেটের ওপর । গত বছরের শেষে ২০২৬ এর আইপিএল এর জন্য অকশন হয়। সেখানে বাংলাদেশী ক্রিকেট তারকা মুস্তাফিজুরকে কলকাতা নাইট রাইডার্স ৯ কোটি টাকায় কেনে কিন্তু রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি বেসামাল হওয়ায় কলকাতা থেকে মুস্তাফিজুর কে রিলিজ করে দেওয়া হয়। সেই নিয়েই বাংলাদেশে আইপিএল বয়কটের ডাক ওঠে এবং চলতি বছরে ভারতে যে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয়েছে সেখানে খেলতে না আসার কথাও জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) ।
নাজমুল ইসলামের মন্তব্য ঘিরে বিতর্ক
আইসিসি বিসিবির ভারতে খেলতে না আসার প্রস্তাবকে খারিজ করলে বিসিবি সেই সিদ্ধান্তে ক্ষুন্ন হয়। তার পরের এক প্রেস কনফারেন্সে নজরুল ইসলাম বাংলাদেশী ক্রিকেটারদের নিয়ে একাধিক মন্তব্য করেন যার মধ্যে তিনি বলেন যদি বিশ্বকাপ খেলা না হয় তাহলে বাংলাদেশী ক্রিকেট বোর্ডের না বাংলাদেশী প্লেয়ারদের অসুবিধা। তাঁরা টাকা পাবেন না এবং বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবালকে ভারতের দালাল বলেন।
ক্রিকেটারদের প্রতিক্রিয়া
বাংলাদেশী ক্রিকেটাররা নজরুল ইসলামের কথায় নিজেরা বিক্ষোভ করেন এবং স্পষ্ট মিডিয়ার সামনে ক্ষমা চাওয়ার দাবি জানান। তা না হলে তাঁরা সব রকম ক্রিকেট বয়কট করার হুঁশিয়ার দেন। বাংলাদেশী ক্রিকেটারদের কথায় তাঁরা খেলেন বলেই বাংলাদেশের ক্রিকেট বোর্ড টাকা পায় আইসিসির থেকে এবং সেই টাকার উপর তাদের অধিকার। বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলছে বাংলাদেশের ক্রিকেটাররা জানান যদি তাঁদের শর্ত না মানা হয় তাঁরা বিপিএল থেকেও নিজেদের সরিয়ে নেবেন।
সিদ্ধান্ত গ্রহণ
বাংলাদেশী ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশি ক্রিকেটাররা দু-পক্ষই নিজেদের সিদ্ধান্তে অটল। ১৪ই জানুয়ারি এবং আজ ১৫ই জানুয়ারি দুপুর পর্যন্ত দফায় দফায় বৈঠক হয়। বাংলাদেশী ক্রিকেট বোর্ড তাদের অর্থকারী প্রধান নজরুল ইসলামকে নির্দিষ্টকালের জন্য বোর্ড থেকে সরিয়ে দেয় কিন্তু তার পরেও বাংলাদেশ এর ক্রিকেটাররা মাঠে নামেননি ।
দর্শকদের মতামত
বিপিএলের জন্য প্রতীক্ষা করে থাকা দর্শকরা ক্ষুন্ন হয়েছে বাংলাদেশ এর ক্রিকেটারদের ওপর । দর্শকদের একাংশের মতে ক্রিকেটাররা ঠিক করেছেন আবার কেউ কেউ বলছে নাজমুল ইসলাম নিজের পথে ঠিক রয়েছে।


