21.5 C
Kolkata
Sunday, March 1, 2026
spot_img

সৌরভ গাঙ্গুলীর চোখে সঠিক, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের জন্য পিচ ফেয়ার

Aaj lndia Desk ,কলকাতা: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ১ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) ম্যাচ আর এই ম্যাচকে বিশ্বকাপ বিশেষজ্ঞরা ইতিমধ্যেই ভার্চুয়াল কোয়ার্টার (Virtual quarter) ফাইনাল হিসেবে অভিহিত করছেন। ম্যাচের বিজয়ী দল সরাসরি সেমিফাইনালে উঠবে, আর হারলে বিদায় নিতে হবে।

ভারতীয় দলের পরিস্থিতি এখন খুবই সংবেদনশীল। দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হারের পর জিম্বাবোয়েকে হারিয়ে ভারত আবারও সেমিফাইনালের দৌড়ে ফিরেছে। এই ম্যাচ জিতলেই ভারত নিশ্চিতভাবে সেমিফাইনালে উঠবে।

ম্যাচের আগে পিচ পরীক্ষা করেছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly ) , মাঠ প্রস্তুতকারক জানিয়েছেন , ইডেন গার্ডেন্স (Eden Gardens ) ব্যাটসম্যানদের জন্য সুবিধাজনক, পাশাপাশি বোলারদের ও কিছু সুযোগ দেবে। বিশেষ করে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।

অন্যদিকে ক্রিকেটপ্রেমীদের কাছে বড় সুখবর , দুঃসময় কাটিয়ে রিঙ্কু সিং আবার ভারতীয় দলে যুক্ত হয়েছেন। তার উপস্থিতি দলের মানসিক শক্তি বাড়াবে।

আইসিসি (ICC) নিয়ম অনুযায়ী, যদি খেলা বৃষ্টির কারণে বন্ধ হয়, উভয় দলকে একটি করে পয়েন্ট দেওয়া হবে। তবে নেট রান রেটে সুবিধা থাকার কারণে এমন পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে থাকবে।

আপাতত ভারতীয় দলের সামনে এখন কার্যত ‘ডু ওর ডাই’ পরিস্থিতি। দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের পরাজয়ের পর তারা জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭২ রানে জয় পেলো ও কার্যত এই মুহূর্তে শ্বাস রোধ করা অবস্থা ভারতীয় শিবিরে , বিপক্ষে শক্তিশালী দল ওয়েস্ট ইন্ডিজের , স্বাভাবিক ভাবেই ম্যাচটি তাদের জন্য মরণ বাঁচন লড়াইয়ে পরিণত হয়েছে। এখন নজর ১ মার্চের দিকেই ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন