Aaj India Desk ,কলকাতা : আইসিসি টি-টোয়েন্টি (ICC T20) বিশ্বকাপ ২০২৬-এ ভারত ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠল। ম্যাচটি অনুষ্ঠিত হয় এডেন গার্ডেন্সে (EdenGardens)।
১৯৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় দল কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়লেও ক্যাপটেনও ব্যাটসম্যান সঞ্জু সামসনের ( Sanju Samson) অপরাজেয় ইনিংস ৯৭ রান ৫০ বলে সব বাধা অতিক্রম করে ভারতকে জয়ের বন্দরে নিয়ে আসে। সামসনের লড়াকু ব্যাটিংয়ে ছন্দে ছিলো চার এবং ছয়, যা ভারতের আশা ধরে রাখে।
ম্যাচের ফাইনাল মুহূর্তে সামসন জয়ের রান করেই হাঁটু গেড়ে মাঠে ধন্যবাদ জানানোর মতো দৃশ্য সৃষ্টি করেন, যা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
ক্যাপটেনের প্রশংসা
ভারতের অধিনায়ক সুর্যকুমার যাদব (Surya kumar Yadav) ম্যাচ শেষে আবেগপ্রবণ হয়ে সামসনের সামনে মাথা নত করেন। তিনি বলেন, ‘ সঞ্জুর জন্য এই জয় এক অসাধারণ মুহূর্ত, দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রমের ফল।’
ভারতের সেমিফাইনাল হবে ইংল্যান্ডের বিরুদ্ধে, ৫ মার্চ ২০২৬-এ ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ওয়েস্ট ইন্ডিজের দল শক্তিশালী লক্ষ্য স্থাপন করলেও ভারতের শেষ পর্যায়ের আক্রমণ সামলাতে পারলো না।
সঞ্জু সামসনের এই ইনিংস ভারতীয় দলের টি-টোয়েন্টি (ICC T20) বিশ্বকাপ অভিযানকে নতুন মাত্রা দিয়েছে, এবং এডেন গার্ডেন্সের জয় উদযাপন চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।


