Aaj lndia Desk, বেঙ্গালুরু : ১১ জন দর্শকের মৃত্যুর পর দীর্ঘদিনের নিষিদ্ধতা কাটিয়ে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) আনুষ্ঠানিকভাবে আজ 3 রা মার্চ ঘোষণা করেছে যে তারা IPL 2026 মরসুমে তাদের সাতটি হোম ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচ খেলবে ঐতিহ্যবাহী চিন্নস্বামী স্টেডিয়ামে (M. Chinnaswamy Stadium) । রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru ) তাদের ঐতিহ্যবাহী ঘরোয়া মাঠ বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে- (M. Chinnaswamy Stadium) এ ফিরে আসছে। সূত্রে তরফে জানা গেছে, ২০২৬ সালের আইপিএল (IPL) মরসুমে সাতটি হোম ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচ তারা চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলবে।
এই সিদ্ধান্তে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আনন্দের ঝড় বয়ে গেছে, কারণ দীর্ঘদিন ধরেই RCB-এর এই স্টেডিয়ামে হোম ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা ছিল। ২০২৫ সালের আইপিএল (IPL) মরসুমে স্ট্যাম্পিড এবং নিরাপত্তা ঝুঁকির কারণে RCB বাধ্য হয়ে কিছু হোম ম্যাচ অন্য স্টেডিয়ামে খেলেছিল।
ফ্রাঞ্চাইজি (Franchise) কর্মকর্তারা জানিয়েছেন, বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে (M. Chinnaswamy Stadium) আমাদের জন্য শুধুমাত্র একটি মাঠ নয়, এটি আমাদের পরিচয়ের প্রতীক। এখানে খেলার সময় সমর্থকদের উৎসাহ আমাদের খেলোয়াড়দের আরও অনুপ্রাণিত করে।’
RCB বাকি দুটি হোম ম্যাচ শহীদ ভীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (Shaheed Veer Narayan Singh International Cricket Stadium, Raipur) রায়পুর এখেলবে। এছাড়া, কর্ণাটক সরকার, কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় স্টেডিয়ামের নিরাপত্তা ও আয়োজন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
এই ঘোষণার ফলে বেঙ্গালুরু শহরে ক্রিকেটভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। শহরে এখন পুনরায় আইপিএল ( IPL ) উন্মাদনায় রাঙানো হবে।


