29 C
Kolkata
Sunday, April 5, 2026
spot_img

জিতেও চাপে পাঞ্জাব! ব্যানের মুখে শ্রেয়স আইয়ার?

Aaj India Desk,চেন্নাই: চলতি (IPL) Indian Premier League-এ দুর্দান্ত ছন্দে শুরু করেছে পাঞ্জাব কিংস (Punjab Kings)। টানা দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাস তুঙ্গে দলের। কিন্তু এই জয়ের মধ্যেও যেন অস্বস্তির ছায়া বিশেষ করে অধিনায়ক শ্রেয়স (Shreyas Iyer)-এর ওপর।ব্যাট হাতে এখনও ছন্দে ফিরতে পারেননি তিনি। তার ওপর শৃঙ্খলাভঙ্গের অভিযোগ!প্রথম ম্যাচেই নিয়ম ভাঙার জন্য কড়া শাস্তির মুখে পড়েছিলেন শ্রেয়স। অনেকেই ভেবেছিলেন, সেখান থেকে শিক্ষা নেবে দল। কিন্তু বাস্তবটা একেবারেই উল্টো।

দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)-কে হারিয়ে মাঠে জয় এলেও, মাঠের বাইরের ভুল আবারও ধরা পড়ল।ফলে আরও বড় শাস্তি!আইপিএল(IPL) কর্তৃপক্ষের নিয়ম ভাঙার জেরে এবার শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)কে গুনতে হবে ২৪ লক্ষ টাকা জরিমানা। শুধু তাই নয়, একই ভুল যদি আবার হয়, তাহলে সামনে অপেক্ষা করছে ব্যানের মত সম্ভাবনাও।অর্থাৎ, একদিকে জয়ের হাসি অন্যদিকে শাস্তির চাপ।প্রশ্ন একটাই কী এমন ভুল করছেন শ্রেয়স আইয়া (Shreyas Iyer) র ও তাঁর দল, যা বারবার তাদের সমস্যায় ফেলছে?

কোন ভুলে কড়া শাস্তির মুখে শ্রেয়স?

শুক্রবার এমএ চিদম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium)-এ ম্যাচের শেষে স্কোরবোর্ড বলছে জয় পাঞ্জাব কিংস (Punjab Kings) ৫ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)-কে।কিন্তু মাঠের এই জয়ের আড়ালে চুপচাপ জমছিল অন্য এক বিপদ,অভিযোগটা একটাই স্লো ওভার রেট।

অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে পুরো ওভার শেষ করতে পারেনি দল। আর এই “ছোট” ভুলটাই এখন বড় শাস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।প্রথম ম্যাচেও একই ভুলের জন্য সতর্কবার্তা পেয়েছিলেন অধিনায়ক শ্রেয়স (Shreyas Iyer) তখন জরিমানা ছিল ১২ লক্ষ টাকা। অনেকেই ভেবেছিলেন, এখানেই থামবে সমস্যা।কিন্তু দ্বিতীয় ম্যাচে আবারও সেই একই ভুল আর এবার আর রেহাই নেই।

BCCI (Board of Control for Cricket in India) সরাসরি কড়া পদক্ষেপ নিয়েছে ,শ্রেয়স আইয়ারকে গুনতে হচ্ছে ২৪ লক্ষ টাকা জরিমানা, শুধু অধিনায়কই নন, দলের অন্য খেলোয়াড়দেরও ছাড় দেওয়া হয়নি, প্রত্যেককে দিতে হবে ৬ লক্ষ টাকা অথবা ম্যাচ ফি-র ২৫% , একটা ম্যাচ জিতে উল্লাস, আর তার ঠিক পরেই শাস্তির ঝড় সব মিলিয়ে প্রশ্নটা এখন আরও বড় হয়ে উঠছে ,একই ভুল বারবার কেন?আর এই ছন্দ না বদলালে, পরের ধাপ কি শুধু জরিমানা নাকি সরাসরি নিষেধাজ্ঞা?

ব্যানের মুখে কি সত্যিই শ্রেয়স?

মাঠে জয়, কিন্তু নিয়মের খাতায় ধরা পড়েছে বড় ফাঁক। IPL-এর কড়া আচরণবিধি এবার সরাসরি চাপে ফেলছে শ্রেয়স -কে।আইপিএলের ২.২২ নম্বর ধারা স্পষ্ট বলছে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ না করতে পারলে শাস্তি অনিবার্য। আর সেই কারণেই ইতিমধ্যেই জরিমানার মুখে পড়েছে পাঞ্জাব কিংস (Punjab Kings) শিবির।প্রথমবার ছিল সতর্কবার্তা ,দ্বিতীয়বার এল বড় অঙ্কের জরিমানা।কিন্তু আসল চাপটা এখানেই , চলতি মরশুমেই দুবার একই ভুল করেছেন শ্রেয়স আর নিয়ম বলছে, একই মরশুমে তিনবার স্লো-ওভার রেট ভাঙলেই সরাসরি এক ম্যাচের জন্য ব্যান হতে পারে অধিনায়কের অর্থাৎ, এখন তিনি দাঁড়িয়ে আছেন এক বিপজ্জনক সীমানায় আর মাত্র একবার ভুল আর তারপর?জরিমানা নয়, সরাসরি মাঠের বাইরে!

৬ এপ্রিল KKR-এর বিরুদ্ধে ম্যাচটা শুধু পয়েন্ট টেবিলের লড়াই নয়, বরং পাঞ্জাব অধিনায়ক -এর জন্য একপ্রকার “পরীক্ষা”।কারণ, যদি ওই ম্যাচেও একই স্লো-ওভার রেটের ভুল ধরা পড়ে তাহলে আর শুধু জরিমানা নয়, তবে কি হতে পারে তা সময়ই বলবে ।

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন