Aaj India Desk , কলকাতা: ২০২৬ শের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ( ICC T20 World Cup) ঘিরে নতুন বিতর্কের ঝড়। পাকিস্তানের প্রাক্তন স্পিনার সাকলাইন মুস্তাক (Saqlain Mushtaq) প্রকাশ্যে অভিযোগ তুলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থা (International Cricket Council ) নাকি ভারতের সুবিধা মাথায় রেখেই পিচ প্রস্তুত করছে। তাঁর দাবি, এই ধরনের পিচ ভারতের জন্য ১০-১৫ শতাংশ অতিরিক্ত সুবিধা এনে দিতে পারে।
এক সাক্ষাৎকারে সাকলাইন বলেন, ‘ পিচই আসল গেম চেঞ্জার। আইসিসি যেন ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল হয়ে উঠেছে। ম্যাচের আগে থেকেই পিচ এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে নির্দিষ্ট দল সুবিধা পায়।’ তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ও ক্রিকেট মহলে তুমুল চর্চা শুরু হয়েছে।
বিশেষজ্ঞদের একাংশের মতে, আন্তর্জাতিক টুর্নামেন্টে পিচ প্রস্তুতি বরাবরই সংবেদনশীল বিষয়। আয়োজক দেশের আবহাওয়া, মাটির ধরন এবং কিউরেটরের সিদ্ধান্ত সব মিলিয়েই পিচের চরিত্র নির্ধারিত হয়। তবে সরাসরি আইসিসির(ICC) বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ অত্যন্ত গুরুতর বলেই মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা।
চলতি টি-২০ বিশ্বকাপে ( ICC Men’s T20 World Cup) ভারত শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে সেমি ফাইনালে জায়গা পাকা করেছে। এই প্রেক্ষাপটেই সাকলাইনের মন্তব্য নতুন করে উত্তাপ ছড়িয়েছে ক্রিকেট মহলে । যদিও এ বিষয়ে এখনও আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
বিশ্বকাপের উত্তেজনার মাঝেই এই মন্তব্য কতটা প্রভাব ফেলবে, তা এখন দেখার। তবে একথা স্পষ্ট মাঠের লড়াইয়ের বাইরেও কথার লড়াই জমে উঠেছে আন্তর্জাতিক ।


