17 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

ICC নয়, বিশ্বকাপ থেকে ছাঁটাইয়ের জন্য দায়ী কে? চাঞ্চল্যকর কারণ প্রকাশ্যে আনল BCB!

নয়াদিল্লি: একঘরে হয়ে সুর বদল? টি২০ বিশ্বকাপ (T20 World Cup) থেকে ছাঁটাই হওয়ার পর এই প্রথমবার মুখ খুলল বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল (BCB)। সেইসঙ্গে ভারতে খেলতে না চাওয়ার সিদ্ধান্ত আদপে কার ছিল? সেই বিষয়েও চাঞ্চল্যকর কারণ সামনে আনল বিসিবি।

বাংলাদেশ ক্রিকেট কাউন্সিলের পরিচালক আমজাদ হোসেন বলেন, “আমরা সব সময় বলেছি যে আমরা খেলতে চাই। কিন্তু সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের তরফে আমাদের জানানো হয়, ভারতে খেলা আমাদের জন্য নিরাপদ হবে না।” তিনি আরও বলেন, “এটাকে আমি ব্যর্থতা বলবো না, বরং আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু সরকারের সিদ্ধান্ত আমাদের মানতেই হবে”।

ইউনুস-সরকারের ঘাড়ে দায় ঠেলছে বিসিবি?

বিসিবি (BCB) পরিচালকের এই বয়ানের পর জোড় জল্পনা শুরু হয়েছে। তাহলে বাংলাদেশকে ময়দানে নামতে আটকাল মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার? খেলোয়াড় এবং বিসিবি চাইলেও তাঁদের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) খেলার পথে বাধা হয়ে দাঁড়ালো সরকার? অনেকে আবার মনে করছেন, চাপের মুখে ইউনুস-সরকারের ঘাড়ে দায় ঠেলতে চাইছে বিসিবি।

বলা বাহুল্য, বিশ্বকাপ বয়কটের জন্য অনুদান বন্ধ থেকে শুরু করে নির্বাসন, বাংলাদেশের জন্য সম্ভাব্য শাস্তির তালিকায় অপেক্ষা করছে অনেক কিছুই। কিন্তু ভারতে না খেলার সিদ্ধান্ত সরকারের ছিল প্রতিষ্ঠা করতে পারলে শাস্তির হাত থেকে বাঁচার সম্ভাবনা থাকবে ভেবেই হয়ত সুর বদলেছে বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল, বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন