21.2 C
Kolkata
Wednesday, March 4, 2026
spot_img

গ্যালারি বিতর্কে কড়া শাস্তি, দর্শকশূন্য মাঠে মোহনবাগান

Aaj lndia Desk, কলকাতা: চলতি ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League)-এ দুরন্ত ছন্দে থাকা মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) বড় ধাক্কা খেল প্রশাসনিক সিদ্ধান্তে। গ্যালারিতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সবুজ-মেরুন শিবিরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation ) -এর শৃঙ্খলা কমিটি।

ফেডারেশন সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক এক ম্যাচে গ্যালারির একাংশ সমর্থকের আচরণ নির্ধারিত নিয়মের বিপরীত ছিল। নিরাপত্তা ও শৃঙ্খলাবিধি ভঙ্গের অভিযোগ উঠতেই বিষয়টি খতিয়ে দেখে, এবং পরে শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়। আর এর জেরেই ক্লাবের উপর আর্থিক জরিমানা চাপানো হয়েছে। পাশাপাশি আসন্ন একটি ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনের নির্দেশ দিয়েছে। অর্থাৎ, ঘরের মাঠে সমর্থকদের উপস্থিতি ছাড়াই খেলতে নামতে হবে মোহনবাগানকে।

আইএসএলে(ISL)- র মতো প্রতিযোগিতায় ঘরের মাঠের সমর্থন যে কতটা গুরুত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan ) সবুজ-মেরুন সমর্থকদের গর্জন বহুবার দলের জন্য বাড়তি শক্তি জুগিয়েছে। সেই পরিবেশ ছাড়া খেলা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ বলেই মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা।

তবে ক্লাব কর্তৃপক্ষ সূত্রে ইঙ্গিত মিলেছে, শাস্তির মাত্রা নিয়ে তারা অসন্তুষ্ট। প্রয়োজনে ফেডারেশনের কাছে পুনর্বিবেচনার আবেদন জানানো হতে পারে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি এখনও প্রকাশ্যে আসেনি।

চলতি মরসুমে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মোহনবাগানের সামনে এখন দ্বৈত লড়াই – একদিকে মাঠের প্রতিদ্বন্দ্বিতা, অন্যদিকে প্রশাসনিক চাপে মানসিক দৃঢ়তা বজায় রাখা। সমর্থকশূন্য স্টেডিয়ামে দল কতটা দ্রুত ছন্দ ফিরে পায়, এখন সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন