Aaj India Desk, আহমেদাবাদ: বিশ্ব ক্রিকেটের মঞ্চে নতুন ইতিহাস লিখল ভারত। রেকর্ড গড়ে তৃতীয়বারের মত টি-২০ (T-20) ফরম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন হল টিম ইন্ডিয়া (INDIA)। রবিবার রাতটা তাই উৎসবের রঙে রাঙল সূর্য কুমারদের দল। উচ্ছ্বাসে ভেসে গেল গোটা ভারতীয় শিবির। এই জয়ের আনন্দের মধ্যেই ব্যক্তিগত আবেগের কথাও তুলে ধরলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক (Hardik Pandya)। ট্রফি জয়ের মঞ্চ থেকেই তিনি বিশেষভাবে ধন্যবাদ জানালেন তাঁর বান্ধবী মাহিকাকে। কথার ফাঁকেই মাহিকাকে ‘স্ত্রী ‘ বলে ও উল্লেখ করেন হার্দিক। হার্দিক (Hardik Pandya) – র কথায়,
তাঁর জীবনের কঠিন সময় গুলোতে মাহিকাই ছিলেন সবচেয়ে বড় ভরসা। তিনি বলেন, ‘আমার স্ত্রী পাশে না থাকলে এই সাফল্য সম্ভব হত না।’বিশ্বজয়ের আনন্দের মাঝে হার্দিকের এই আবেগঘন স্বীকারোক্তি মুহূর্তেই নজর কাড়ে সমর্থকদের। মাঠের সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনের এই মুহূর্তও তাই আলোচনায় উঠে আসে।
এরপর সোশ্যাল মিডিয়াতেও নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন মাহিকা। ইনস্টাগ্রাম স্টোরিতে ট্রফি হাতে দাঁড়িয়ে থাকা হার্দিক (Hardik Pandya) -র একটি ছবি পোস্ট করে তাঁকে অভিনন্দন জানান তিনি। ছবির ক্যাপশনে মাহিকা লেখেন “দ্য ম্যান, দ্য মিথ, দ্য লেজেন্ড।”
এর আগে অভিনেত্রী নাতাশা (Natasa Stankovic) এর সঙ্গে বিয়ে হয়েছিল হার্দিকের। ২০২০ সালে তাঁদের চার হাত এক হলেও ২০২৪ সালে আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নেন দুজনে। এরপরই ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ের জল্পনা শুরু হয়। ২০২৫ সাল থেকেই হার্দিক ও মাহিকার সম্পর্ক নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়।


