29 C
Kolkata
Tuesday, March 31, 2026
spot_img

নাইটরা পাচ্ছে না পছন্দের বাইশ গজ ঈশান-কিষান ও অভিষেকদের ব্যাটিং চ্যালেঞ্জ

Aaj lndia Desk, কলকাতা: ওয়াংখেড়ের রাতে শুরু হয়েছিল প্রশ্ন এটা কি সত্যিই বোলিং, নাকি শুধু রান বিলোনোর আয়োজন? মুম্বই ইন্ডিয়ান্স(Mumbai Indians)-এর বিরুদ্ধে আড়াইশো তুলেও নিশ্চিন্ত হতে পারেনি Kolkata Knight Riders (কলকাতা নাইট)।স্কোরবোর্ড ভরেছে, কিন্তু আস্থা ফাঁকা।সমস্যা শুধু সংখ্যায় নয়, মানসিকতায়ও। পেসাররা যেন দিশেহারা লাইন-লেংথ নেই, প্ল্যান নেই। স্পিনাররা, যারা একসময় এই দলের আসল শক্তি ছিল, তারাও আজ খুবই সাধারণ। ফলে প্রতিটা ওভার যেন ঝুঁকি, প্রতিটা বলেই ভয় কোথায় যাবে, কত দূরে যাবে।

এই অবস্থায় বৃহস্পতিবার ঘরের মাঠে নামছে নাইটরা। কিন্তু সুবিধে?তেমন নেই। পছন্দের পিচ নেই, যেখানে স্পিনে ম্যাচ ঘোরানো যায়। বরং সামনে এমন এক প্রতিপক্ষ, যাদের ব্যাটিং লাইনআপ মানেই ঝড়ের পূর্বাভাস পাওয়ার হাউস, নির্দ্বিধায়।প্রশ্ন একটাই এই বোলিং নিয়ে কেকেআর কীভাবে লড়বে? উত্তর এখনও অজানা। তবে একটা জিনিস পরিষ্কার এভাবে চললে রান যতই হোক, জয়ের নিশ্চয়তা আর থাকছে না।

সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) দলে ব্যাটিং মানেই আগুনের সারি অভিষেক শর্মা (Abhishek Sharma) , ট্র্যাভিস হেড (Travis Head), ঈশান কিষান (Ishan Kishan), হেনরিক ক্লাসেন (Heinrich Klaasen) নামগুলোই যথেষ্ট আতঙ্ক তৈরি করার জন্য। পাওয়ারপ্লে হোক বা ডেথ ওভার, যেকোনো সময় ম্যাচ হাতছাড়া করানোর ক্ষমতা রাখে এই লাইনআপ। এই কারণেই প্রাক্তন তারকা ফ্যাফ ডু প্লেসিস (Faf du Plessis) সরাসরি পরামর্শ দিচ্ছেন ঘরের মাঠে টার্নার বানাও, স্পিনেই ফাঁদ পাতো। কারণ, সমতল পিচে এই ব্যাটিং ইউনিটকে আটকানো প্রায় অসম্ভব।

শোনা যাচ্ছে, কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ম্যানেজমেন্টও সেই পথেই হাঁটতে চাইছে।পরিকল্পনা স্পষ্ট ধীর, ঘূর্ণি সহায়ক উইকেটে ম্যাচ টেনে আনা। কিন্তু ক্রিকেট শুধু পরিকল্পনার খেলা নয়, বাস্তবেরও।আর সেখানেই ধাক্কা।পছন্দের বাইশ গজ চাইলেই পাওয়া যায় না। কাগজে-কলমে যতই কৌশল আঁকা হোক, মাঠে নামার আগে সেই পিচটাই যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে গোটা সমীকরণ বদলে যেতে বাধ্য।শেষ পর্যন্ত প্রশ্নটা তাই ঘুরে ফিরে এক জায়গাতেই কেকেআর (KKR) কি নিজের শর্তে খেলতে পারবে, নাকি প্রতিপক্ষের শক্তির সামনে আবারও মানিয়ে নিতে বাধ্য হবে?

গতবারের মতোই গল্পটা যেন আবার ফিরে আসছে ইডেন গার্ডেন (Eden Gardens)-এ। কিউরেটরের সঙ্গে কথার লড়াই হয়েছিল, চাপও ছিল কিন্তু শেষমেশ পিচ নিজের মতোই থেকেছে, নিজের চরিত্রে অনড়।এই মুহূর্তেও ছবিটা খুব একটা আলাদা নয়। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ম্যানেজমেন্ট চাইলে কী হবে, কিউরেটরের টেবিলে এখনও তেমন কোনও নির্দেশ এসে পৌঁছয়নি। আর এলেও? বদলে যাবে সব এমনটা ভাবার কোনও বাস্তব ভিত্তি নেই।

ইডেন বরাবরই নিজের ছন্দে খেলে। এখানে উইকেট তৈরি হয় ক্রিকেটের জন্য, কারও কৌশল মেনে নয়। তাই আবারও সেই চেনা ছবি ভালো ব্যাটিং ট্র্যাক, যেখানে রান উঠবে, ম্যাচ এগোবে নিজের গতিতে।শেষ কথা?ইডেনকে বদলানো সহজ নয়। বরং ইডেনই ঠিক করে দেয় ম্যাচটা কোন পথে যাবে।কৌশলটা পরিষ্কার, কিন্তু বাস্তবটা জটিল।

কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে ফ্যাফ ডু প্লেসিস (Faf du Plessis) সরাসরি বলে দিয়েছিলেন যদি তিনি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)ম্যানেজমেন্টে থাকতেন, তাহলে মাঠকর্মীদের কাছে একটাই দাবি রাখতেন স্পিন-সহায়ক উইকেট। কারণটাও স্পষ্ট। দলে আছে বারুন চক্রবর্তী (Varun Chakravarthy ) আর সুনীল নারিন (Sunil Narine) টি-টোয়েন্টির মঞ্চে যারা আজও ব্যাটারদের জন্য দুঃস্বপ্ন। সঠিক পিচ পেলে এই দুই স্পিনারই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে একাই। কিন্তু সমস্যাটা এখানেই যদি সেই পিচটাই না মেলে?যদি উইকেট ঘুরতে না চায়, যদি বল গ্রিপ না করে, তাহলে কেকেআর (KKR ) – এরসবচেয়ে ধারালো অস্ত্র দুটোই ভোঁতা হয়ে যাবে।আর সেই আশঙ্কাটাই এখন বাস্তবের কাছাকাছি। সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)-এর বিরুদ্ধে অন্তত, স্পিনের জন্য বানানো মঞ্চটা পাচ্ছে না নাইটরা এটা প্রায় নিশ্চিত।অর্থাৎ, লড়াইটা শুধু প্রতিপক্ষের বিরুদ্ধে নয়, নিজের শক্তিকে বাঁচিয়ে রাখারও।

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন