36 C
Kolkata
Thursday, April 2, 2026
spot_img

প্রথম হোম ম্যাচেই পরীক্ষা, জয়ের ছন্দ খুঁজছে কেকেআর

Aaj lndia Desk, কলকাতা:প্রথম হোম ম্যাচ মানেই শুধু ক্রিকেট নয়, একটা উৎসব আর সেই উৎসবের কেন্দ্রবিন্দু আজ ইডেন গার্ডেন (Eden Gardens)। কেকেআর (Kolkata Knight Riders)-এর সোনালি- বেগুনি রঙে সাজানো ইডেন যেন আবারও প্রমাণ দিচ্ছে এটা শুধু মাঠ নয়, আবেগের আরেক নাম। শাহরুখ খান (Shah Rukh Khan ) থাকুন বা না থাকুন, কিং-এর টিমের আয়োজনে কোনও খামতি নেই। গ্যালারিতে টিকিটের হাহাকার, বাইরে জার্সির চাহিদা সব মিলিয়ে শহর যেন ‘নাইট মুড’-এ ভক্তরা ।

তবে রঙিন আবহের আড়ালে লুকিয়ে আছে কঠিন বাস্তব প্রথম ম্যাচেই শক্তিশালী হায়দ্রাবাদ ( Sunrisers Hyderabad)। তাদের ওপেনিং জুটি অভিষেক শর্মা (Abhishek Sharma) আর ট্র্যাভিস হেড (Travis Head) ক্রিকেট দুনিয়ায় এখন ‘ট্র্যাভিষেক’ নামে আতঙ্ক। একবার সেট হয়ে গেলে বোলারদের জন্য তারা যেন ঝড়ের থেকেও দ্রুত।

কিন্তু নাইটদেরও পরিকল্পনা তৈরি পাওয়ার প্লে-তেই স্পিনের ফাঁদ। সুনীল নারিন (Sunil Narine) আর বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)-র ঘূর্ণিতে থামানো যেতে পারে সেই ঝড়। সেটাই আজকের ম্যাচের প্রথম বড় লড়াই ব্যাট বনাম স্পিন।আর যদি ওপেনাররা ব্যর্থও হন, তবুও বিপদ কমে না। কারণ তিন নম্বরে নামবেন ঈশান কিষান ( Ishan Kishan ) যার সাম্প্রতিক ইনিংস ইতিমধ্যেই সতর্কবার্তা। সঙ্গে মিডল অর্ডারে হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen)ও নিতিশ কুমার (Nitish Kumar Reddy) অর্থাৎ শেষ পর্যন্ত চাপ ধরে রাখার মতো ব্যাটিং লাইনআপ।

সব মিলিয়ে, আজকের ম্যাচ শুধু দুই দলের লড়াই নয় এটা স্ট্র্যাটেজি বনাম আগ্রাসন, স্পিন বনাম পাওয়ার হিটিং, আর ইডেনের গর্জনের মধ্যে জয়ের খোঁজ।আজ রাতটা বলে দেবে ইডেন কি আবার নাইটদেরই থাকবে?অন্যদিকে, নাইটদের শিবিরে চিন্তাও কম নয়। অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) ও কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar) -এর সামনে সবচেয়ে বড় প্রশ্ন এই শক্তিশালী ব্যাটিং লাইনআপকে থামানো যাবে কীভাবে?চোট ও অনুপস্থিতির ধাক্কাও আছে। ক্যামেরন গ্রিন (Cameron Green)এখনও পুরোপুরি বোলিং করতে পারছেন না, মাথিসা পাথিরানা (Matheesha Pathirana) চোটে বাইরে। ফলে টিম কম্বিনেশন নিয়েও ভাবনা বাড়ছে। এই পরিস্থিতিতে রোভম্যান পাওয়েল (Rovman Powell) এর মতো পাওয়ার হিটার হতে পারেন “এক্স-ফ্যাক্টর”।মুম্বইয়ে বড় রান তুলেও জয় না পাওয়ার হতাশা এখনও তাজা। তাই আজ ইডেনে শুধু ম্যাচ নয় এটা প্রত্যাবর্তনের লড়াই।প্রশ্ন একটাই ইডেনের গর্জনে কি ঘুরে দাঁড়াতে পারবে নাইটরা, নাকি অরেঞ্জ ঝড়েই ঢেকে যাবে সোনালি -বেগুনি স্বপ্ন?

তবে নাইটদের ঘরের লড়াই মানেই গ্যালারিতে তালে তালে বাজবে জয়ের সুর “করব, লড়ব, জিতব রে ” শুধু গান নয়, এ যেন শপথ। বাকিটা এখন মাঠে প্রমাণ করার পালা অজিঙ্কা,বরুণ ,রিঙ্কু দের।

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন