24 C
Kolkata
Saturday, March 7, 2026
spot_img

টি-২০ বিশ্বকাপের পর সূর্যকুমার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় দিচ্ছে ?

Aaj lndia Desk, কলকাতা: অবসর নিতে চলেছেন সূর্যকুমার যাদব(Suryakumar Yadav )? ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav )- এর হাত ধরেই এশিয়া কাপ জয়ের আনন্দ উপভোগ করেছিল গোটা ভারত, এবার নজর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। ফাইনাল ম্যাচে আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে, লড়াই শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর জল্পনা ছড়িয়ে পড়েছে।

সূর্যকুমার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যেতে পারেন। এই খবর প্রকাশের পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ও তোলপাড় শুরু হয়েছে। ভারতের তুখোড় ব্যাটসম্যান তথা ক্যাপ্টেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) বর্তমানে ৩৫ বছর বয়সে পৌঁছেছেন। তবে জোর জল্পনা চলছে, এই টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের শেষ অধ্যায়।

এখনও পর্যন্ত সূর্যকুমার খেলেছেন ১১০ টি-টোয়েন্টি, ৩৭ ওয়ানডে এবং একটি টেস্ট, যা স্পষ্ট করছে যে তিনি মূলত সংক্ষিপ্ত ফরম্যাটের খেলোয়াড়। দীর্ঘ ফরম্যাটে ধারাবাহিকভাবে দেখা যাবেন না বলেই মনে করা হচ্ছে। এই কারণেই মনে করা হচ্ছে, সূর্যকুমার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় দেওয়ার কথা ভাবছেন। তবে এ বিষয়ে নিজের বা ভারতীয় বোর্ডের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

তবে এখন দেখার বিষয়, আগামী দিনে এই জল্পনা কতটা বাস্তবে পরিণত হবে। নাকি সবই কেবল গুঞ্জন ও আলোচনা মাত্র।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন