Aaj India Desk,আহমেদাবাদ: টি-টোয়েন্টি বিশ্বকাপ( T20 World Cup 2026)-এর মঞ্চে নায়ক হয়ে ওঠার পর থেকেই যেন এক নতুন অধ্যায় শুরু হয়েছে সঞ্জু স্যামসন ( Sanju Samson)-এর ক্যারিয়ারে। দেশজুড়ে এখন তাঁর নামেই মুগ্ধতার ঢেউ বর্তমান থেকে প্রাক্তন, সকল ক্রিকেটারই তাঁর ব্যাটিং দক্ষতায় মুগ্ধ হয়ে উজাড় করে দিচ্ছেন প্রশংসা। বিশ্বকাপের শেষ তিন ম্যাচে টানা অর্ধশতরান যা শুধু পরিসংখ্যান নয়, ভারতের জয়ের ভিত গড়ার নেপথ্য কারিগরও ছিলেন। চাপের মুহূর্তে ব্যাট হাতে দায়িত্ব নেওয়ার এই ক্ষমতাই তাঁকে আলাদা করে দিচ্ছে।এবার সেই পারফরম্যান্সের জেরেই তুলনা টানা হচ্ছে ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)-র সঙ্গে। আর এই তুলনার সূত্রপাত করেছেন IPL-এর প্রাক্তন সতীর্থ যা ঘিরে এখন আরও জোরালো হয়েছে আলোচনা। তবে স্যামসন কি ভারতীয় ক্রিকেটের নতুন নির্ভরতার নাম? বিতর্ক এখন সেখানেই।
গত আইপিএল মরশুমে রাজস্থান রয়েল ( Rajasthan Royals)-এর অধিনায়ক ছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। তবে চোটের কারণে তাঁকে বেশিরভাগ ম্যাচেই মাঠের বাইরে থাকতে হয়েছিল। দলের পারফরম্যান্সেও তার প্রভাব পড়ে শেষ পর্যন্ত টুর্নামেন্ট শেষ করতে হয়েছিল পয়েন্ট টেবিলের নয় নম্বরে।নতুন মরশুমে নতুন করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েছে রয়্যালস শিবির। কিন্তু এই মুহূর্তে স্যামসন রয়েছেন চেন্নাই সুপার কিং( Chennai Super Kings)-এর দলে। তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে দলের সবচেয়ে বড় তারকা ব্যাটার না থাকলে কি সমস্যায় পড়বে রাজস্থান? কে সামলাবেন সেই শূন্যতা ?অনুশীলনের ফাঁকে এ প্রসঙ্গে মুখ খুললেন দলের এই মরশুমের অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag।) তাঁর কথায়,’ ক্রিকেটে আসলে কেউ কারও বিকল্প হতে পারে না। যেমন ভারতীয় ক্রিকেটে রোহিত শর্মা (Rohit Sharma)বা বিরাট কোহলি (Virat Kohli)-র সত্যিকারের বিকল্প নেই, ঠিক তেমনই রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এ ও সঞ্জু ভাইয়ার জায়গা আলাদা। আমরা হয়তো এমন কাউকে খুঁজে পাব, যার দক্ষতা বা টেকনিক ভালো, কিন্তু কারও জায়গা পুরোপুরি নেওয়া সম্ভব নয়। ভারতীয় ক্রিকেটে রোহিত-কোহলির অবদান যেমন, আমাদের দলে সঞ্জু ভাইয়ার গুরুত্বও ঠিক তেমনই।’ পরাগের এই মন্তব্যে স্পষ্ট স্যামসন শুধু একজন ক্রিকেটার নন, রাজস্থান শিবিরে তিনি এক ধরনের নির্ভরতার নাম। এখন দেখার, নতুন মরশুমে সেই শূন্যতা কতটা সামলাতে পারে দল।
স্যামসনের পর নেতৃত্বের ভার কাঁধে তুলে নিয়ে আত্মবিশ্বাসী শোনাল ২৪টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা পরাগ কে। রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) -এর নতুন অধিনায়ক স্পষ্ট করে দিলেন এবার লক্ষ্য শুধুই ঘুরে দাঁড়ানো নয়, ভুল শুধরে নতুন ইতিহাস লেখা।
পরাগের কথায়,’আমাদের ফোকাস একটাই পারফরম্যান্স আরও উন্নত করা। গত মরশুমে অনেক ম্যাচই শেষ ওভার, এমনকি শেষ বল পর্যন্ত গিয়েও হাতছাড়া হয়েছে। এবার সেই ভুলের পুনরাবৃত্তি চলবে না।’
তবে শুধু দলগত লক্ষ্যই নয়, দায়িত্বের আবেগও স্পষ্ট তাঁর গলায়। স্যামসনের জায়গা নিয়ে প্রশ্ন উঠতেই তিনি জানান,’এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে অনেকদিনের সম্পর্ক। এখন এই দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া আমার কাছে গর্বের। আলাদা একটা অনুভূতি কাজ করে। প্রথম লক্ষ্য দলকে ট্রফি এনে দেওয়া। তারপরই ভাবব ব্যক্তিগত লক্ষ্যের কথা, যার মধ্যে সবচেয়ে বড় ভারতের জার্সিতে আবার ফেরা।’ চোটও যে তাঁর যাত্রাপথে বাধা হয়ে দাঁড়িয়েছিল, তা লুকোননি অসমের এই ক্রিকেটার। ২০২৪ সালের পর কাঁধের চোটে ছিটকে গিয়েছিলেন জাতীয় দল থেকে। কিন্তু লড়াই থামেনি ফিরতে চান আরও শক্তিশালী হয়ে।


