17 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

T20 বিশ্বকাপ ‘বয়কট ড্রামায়’ পাকিস্তানকে কড়া শাস্তির হুঁশিয়ারি?

নয়াদিল্লি: টি২০ বিশ্বকাপ (T20 World Cup) ‘বয়কট’ নিয়ে বাংলাদেশের মাথায় ঝুকছে কড়া শাস্তির খাঁড়া। এবার ‘বয়কট ড্রামা’ নিয়ে পাকিস্তানকেও (Pakistan) কড়া হুঁশিয়ারি দিল ইন্টারন্যাশানাল ক্রিকেট কাউন্সিল (ICC)! সূত্রের খবর, ঘটনার বিষয়ে ওয়াকিবহাল মহলের মতে, টি২০ বিশ্বকাপ বয়কট করলে বিশ্ব-ক্রিকেটের জগতে পাকিস্তানের ভাবমূর্তির উপর তেমন প্রভাব না পড়লেও আর্থিক এবং গঠনমূলক ক্ষতির সম্মুখীন হতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)।

পাকিস্তানের মনোভাব আঁচ করেই এই সিদ্ধান্ত?

প্রসঙ্গত, সম্প্রতি আইসিসি ভোটাভুটি ও বৈঠকে বাংলাদেশ কোণঠাসা হওয়ার পর পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভির (Mohsin Naqvi) মন্তব্য বিশ্বকাপ বিতর্কের আগুনে ঘৃতাহুতি দিয়েছে বলে মনে করা হচ্ছে। নকভি মন্তব্য করেন, “বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে, ICC বোর্ড মিটিং-এ বলেছি, আপনারা দ্বিচারিতা করতে পারেন না। এক দেশ যা ইচ্ছে সিদ্ধান্ত নিতে পারে, আর অন্য দেশের ক্ষেত্রে তা পুরোপুরি উল্টো হয় কীভাবে!”

এরপর বাংলাদেশের পক্ষ নিয়ে পিসিবি চেয়ারম্যান বলেন, “এই কারণেই আমরা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছি। ওদের বিশ্বকাপ (T20 World Cup) খেলতে দেওয়া উচিৎ। এধরণের অন্যায় বরদাস্ত করা উচিৎ না”। সর্বোপরি পিসিবি চেয়ারম্যান বলেন, “টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) পাকিস্তান অংশগ্রহণ করবে কিনা, সেই চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে।”

নকভির এই মন্তব্যের পরেই বাংলাদেশের মত পাকিস্তানও বয়কটের পথে হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে। এমতাবস্থায়, যদি পাকিস্তানও একই পথে এগোতে চায়, তা ICC-এর জন্য সরাসরি চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হবে, এবং বিশ্ব ক্রিকেটের টুর্নামেন্টের স্বচ্ছতা বজায় রাখতে বোর্ডকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

পাকিস্তানের উপর কি কি ‘শাস্তি’ আরোপ করতে পারে ICC?

সূত্রের খবর, পাকিস্তান যদি টি২০ বিশ্বকাপ বয়কট করে তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি আরোপ করতে পারে ICC।সম্ভাব্য শাস্তিমূলক পদক্ষেপ:

  • পাকিস্তান সুপার লিগে (PSL) বিদেশি খেলোয়াড়দের খেলার অনুমতি বাতিল
  • ICC ফান্ডিং কমে যাওয়ায় PCB-এর বড় অর্থনৈতিক ক্ষতি
  • PSL-এর আন্তর্জাতিক স্বীকৃতি এবং বাণিজ্যিক সমর্থন প্রত্যাহার
  • এশিয়া কাপ থেকে পাকিস্তানের বহিষ্কার
  • পাকিস্তানের সাথে সব দ্বিপাক্ষিক সিরিজের স্থগিতাদেশ

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন