24 C
Kolkata
Tuesday, March 24, 2026
spot_img

ইরফানের বিস্ফোরক মন্তব্য, প্রীতি জিন্টার দলে কি তবে ভাঙনের ছাপ?

Aaj lndia Desk, কলকাতা: আর মাত্র ছ’দিন! তারপরই বাজবে ক্রিকেটের সবচেয়ে বড় উৎসবের ঢাক IPL (Indian Premier League)। তার আগেই বড়সড় মন্তব্য করে শিরোনামে প্রাক্তন তারকা ইরফান পাঠান (Irfan Pathan)। টার্গেটে পাঞ্জাব কিং (Punjab Kings)। গত মরশুমে ফাইনালে উঠলেও, গত ১৮ বছরে মাত্র তিনবার প্লে-অফ এই পরিসংখ্যানই যেন দলের অস্থিরতার গল্প বলছে। আর সেই ব্যর্থতার কারণ হিসেবে সরাসরি ‘মালিকানার অস্থিরতা’ কেই দায়ী করলেন ইরফান। তাঁর মতে, ড্রেসিংরুমে স্থিরতা না থাকলে মাঠে তার প্রভাব পড়বেই। বারবার নীতি বদল, সিদ্ধান্তে অমিল সব মিলিয়ে দল গড়ার ধারাবাহিকতাই নষ্ট হয়েছে পাঞ্জাবের। আইপিএল (IPL) শুরুর মুখে এই মন্তব্য যেন নতুন করে প্রশ্ন তুলছে সমস্যা কি খেলোয়াড়দের?, নাকি সমস্যার মূলেই রয়েছে ম্যানেজমেন্টের টানা পোড়েন? ক্রিকেটের মঞ্চে লড়াই শুরু হওয়ার আগেই, ‘অফ-ফিল্ড’ বিতর্কেই গরম হয়ে উঠছে পরিস্থিতি।

একটা দল ভাঙে সব সময় মাঠে নয় অনেক সময় ভিতর থেকেই। আর সেই কথাটাই যেন নতুন করে সামনে আনলেন ইরফান পাঠান (Irfan Pathan)।এক সাক্ষাৎকারে তিনি বলেন শুরুতে ২০০৮, যখন পাঞ্জাব কিং (Punjab Kings ) সেমিফাইনালে উঠেছিল। সেই সাফল্যের ধার আর টিকল না। তাঁর কথায়, ‘পরের বছর থেকেই যেন সব ছন্দ হারিয়ে গেল। সমন্বয়ের অভাব স্পষ্ট হতে শুরু করল।’ ২০০৯ আইপিএল (IPL )সরে গেল দক্ষিণ আফ্রিকায়। পরিবেশ বদলাল, কিন্তু দলের সমস্যাটা বদলাল না। পারফরম্যান্সে এল ধস। তারপর আরও এক ধাক্কা নেতৃত্বে পরিবর্তন।’ ইরফানের ইঙ্গিত স্পষ্ট বারবার বদল, অস্থির সিদ্ধান্ত,আর ভিতরের অমিল এই তিনেই নষ্ট হয়েছে ধারাবাহিকতা। IPL (Indian Premier League)-এর মতো টুর্নামেন্টে যেখানে স্থিরতা আর পরিকল্পনাই সাফল্যের চাবিকাঠি, সেখানে বারবার ভাঙাগড়া যেন পাঞ্জাবের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে।

দলের ব্যর্থতা অনেক সময় স্কোরবোর্ডে ধরা পড়ে, কিন্তু তার আসল কারণ লুকিয়ে থাকে বোর্ডরুমে এমনটাই ইঙ্গিত দিলেন পাঠান । পাঞ্জাব কিং (Punjab Kings)-এর অস্থিরতার গল্প বলতে গিয়ে তিনি সরাসরি আঙুল তুললেন মালিকানার দৃষ্টিভঙ্গির দিকে। বাইরে থেকে সব কিছু ঠিকঠাক মনে হলেও, ভিতরে ছিল মতের অমিল যার প্রভাব পড়ত সরাসরি দলের সিদ্ধান্তে। তিনি এও বলেন একজন মালিক চাইতেন দ্রুত ফল ‘এই দল খেলাও’আরেকজন বলতেন ‘না, এই কম্বিনেশনই ঠিক’এই টানাপোড়েনেই হারিয়ে যেত স্পষ্ট দিশা। ক্রিকেট বোঝার দৃষ্টিভঙ্গিও সবার এক ছিল না, তবু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সক্রিয় অংশগ্রহণ ফলাফল, বিভ্রান্তি আর অনিশ্চয়তা। মাঠে হার বাড়তেই সেই ফাটল আরও চওড়া হয়েছে। শুরুতে যেটা ‘ছোট সমস্যা’ মনে হয়েছিল, সময়ের সঙ্গে সেটাই হয়ে উঠেছে বড় বাধা। আইপিএল (Indian Premier League)-এর মতো প্রতিযোগিতায় যেখানে একতা আর স্পষ্ট পরিকল্পনাই সাফল্যের মূল চাবিকাঠি, সেখানে বিভক্ত নেতৃত্ব যেন পাঞ্জাবের সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে।

শেষ পর্যন্ত ছবিটা পরিষ্কার। দলের হার শুধু মাঠে নয়, শুরুটা হয়েছিল ঘরেই। ইরফান পাঠান (Irfan Pathan)-এর কথায়, ভাঙনটা ছিল ভিতরেই, যা ধীরে ধীরে গিয়ে পড়েছে ফলাফলে। পাঞ্জাব কিং

(Punjab Kings)-এর গল্প তাই শুধু হার-জিতের নয়, অস্থির নেতৃত্বের, মতের অমিলের, আর হারিয়ে যাওয়া দিশার গল্প। আইপিএল (Indian Premier League)-এর মঞ্চে যেখানে একতা মানেই শক্তি, সেখানে বিভক্ত চিন্তাই হয়ে উঠেছে সবচেয়ে বড় দুর্বলতা।এখন দেখার নতুন মরশুমে কি বদলাবে গল্প,নাকি পুরনো ভুলই আবার ফিরিয়ে আনবে একই পরিণতি?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন