24 C
Kolkata
Sunday, March 8, 2026
spot_img

ফাইনালে নিম্নচাপের জেরে সংকটে ভারত : কী জানালো ICC ?

Aaj lndia Desk,আহমেদাবাদ : রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। দুরন্ত ব্যাটিংয়ে ফিন অ্যালেন (Finn Allen)ও টিম সেইফার্ট (Tim Seifert) প্রোটিয়া (Proteas) – দের উড়িয়ে ফাইনালে পৌঁছিয়ে নিউ জ়িল্যান্ড । অন্যদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াইয়ে সাত রানে জয় নিশ্চিত করে ফাইনালে পৌঁছেছে ভারত।

রবিবার আহমেদাবাদে মেগা ম্যাচের উত্তেজনা তুঙ্গে। তবে আবহাওয়ার দিকে তাকিয়ে চিন্তায় ভুগছেন ক্রিকেটপ্রেমীরা , পূর্বভাস সূত্রে আগেই জানানো হয়েছে রবিবার বৃষ্টির সম্ভাবনার কথা, আর তাতেই চিন্তার ভাঁজ ভারতীয়দের । বৃষ্টিতে যদি ফাইনাল ম্যাচ ভেস্তে যায়, তাহলে কি চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে নিউজিল্যান্ডকে?

ICC-র নিয়ম কি বলছে?

আবহাওয়ার কথা মাথায় রেখে ICC ইতিমধ্যেই ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া, ম্যাচের জন্য অতিরিক্ত সময়ও নির্ধারণ করা হয়েছে। তবে আয়োজকরা চাইবেন, নির্ধারিত দিনের মধ্যে ম্যাচ শেষ করতে। কম ওভারের ম্যাচ হলেও রবিবারই ফাইনাল শেষ করার পরিকল্পনা রয়েছে।

যদি প্রথম দিন বৃষ্টির কারণে খেলা অসম্পূর্ণ থাকে, তবে দ্বিতীয় দিন ম্যাচ শুরু হবে সেই পরিস্থিতি থেকে। কিন্তু যদি দুই দিনেই বৃষ্টি হয় সেক্ষেতে? বৃষ্টির কারণে যদি দ্বিতীয় দিনও ফলাফল বের করতে না পারে তবে সেক্ষেত্রে ICC উভয় দলকে যুগ্ম চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করবে।

তবে এখানেই শেষ টা ICC-এর নিয়ম অনুযায়ী, যদি ফাইনাল ম্যাচ টাই হয়, তখন খেলা গড়াবে সুপার ওভারে । অর্থাৎ, দুই দলই একটি করে ওভার ব্যাটিং ও বোলিং করবে। তাতেও যদি ফলাফল না আসে, তবে আরও একটি সুপার ওভার খেলা হবে। যতক্ষণ না পর্যন্ত ফলাফল আসে তত ক্ষণে পর্যন্ত এ প্রক্রিয়া চলতে থাকবে। এই নিয়ম প্রথমবার আনা হয়েছিল ২০১৯ সালের ODI বিশ্বকাপ ফাইনালের পরে।

এর আগে, যদি সুপার ওভারের পরও বিজয়ী নির্ধারণ করা না যেত , তখন যে দল বেশি বাউন্ডারি মারত তাকে জয়ী ঘোষণা করা হতো। কিন্তু এটি বিতর্কের সৃষ্টি করায় নিয়মটি বদলানো হয়েছে।

এবার দেখার বিষয়, রবিবারের T20 World Cup এ মেগা ফাইনাল ম্যাচে শেষ পর্যন্ত কীভাবে খেলার ফলাফল বের হয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন